শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম
জুটি গড়ে উঠছিল। কিন্তু প্রয়োজনীয় রান রেটও বাড়ছিল। কি ভাবছিলেন উইকেটে থাকা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম? ২০ ওভারে যখন প্রয়োজন ওভারপ্রতি ১০ করে, টি-টোয়েন্টিতে তো সেটা সম্ভব! শেষ পর্যন্ত অবশ্য সেটি করতে পারেনি দল।
শুরুতে সৌম্য সরকার ও পরে তামিম ইকবাল আউট হওয়ার পর সাকিব ও মুশফিকের জুটিই টেনে নিচ্ছিল দলকে। দুজনের জুটি একসময় পেরিয়ে যায় শতরানও। তবে লক্ষ্য ছিল ৩৮৭, প্রয়োজনীয় রান রেট বাড়ছিল প্রায় প্রতি ওভারেই।
সেই দাবি পরে মেটাতে পারেনি দল। সেঞ্চুরি করে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন যিনি, সেই সাকিব আল হাসান ম্যাচ শেষে জানালেন, মুশফিককে নিয়ে তার চেষ্টা ছিল খেলাটা গভীরে টেনে নেওয়া। আর শেষ ২০ ওভারে ঝড় তোলা।
“আমরা প্রায় ৩০ ওভার খেলেই ফেলেছিলাম। শেষ ২০ ওভারে দুইশর মতো রান দরকার ছিল। টি-টোয়েন্টিতে ভালো খেললে মাঝেমধ্যে সেই রান করে ফেলা যায়। এমন নয় যে এই রান তাড়ার বিশ্বাস কখনও ছিল না। তবে পাশাপাশি এটাও বলতে হবে যে আমরা জানতাম, আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটছি। শুরু থেকেই আমাদের কাজটা কঠিন ছিল। একটা পর্যায়ে আমরা ভেবেছিলাম যে অন্তত কাছাকাছি যেতে পারব।”
পরিকল্পনায় গড়বড় হয় শেষ ২০ ওভারের সীমানায় যাওয়ার একটু আগে। ৪৪ রান করে মুশফিক আউট হয়ে যান ২৯তম ওভারে। পরের ওভারে বিদায় নেন মোহাম্মদ মিঠুনও। এরপর পর দিশা পায়নি ইনিংস। সাকিব ফেরেন ১১৯ বলে ১২১ রান করে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত