‘বাটলার ব্যাটিং করলে কোনো পরিকল্পনা কাজ করে না’

bcv24 ডেস্ক    ০৮:৪২ পিএম, ২০১৯-০৬-০৯    580


‘বাটলার ব্যাটিং করলে কোনো পরিকল্পনা কাজ করে না’

বাংলাদেশের বোলারদের কাজ কঠিন করে তুলেছিল মাঠের আকৃতি। ছিল না সেটিকে কাজে লাগানোর মতো গতি বা স্কিল। আরও কঠিন ছিল প্রতিপক্ষ। জস বাটলারদের মতো আগ্রাসী ব্যাটসম্যানরা ছন্দে থাকলে কোনো পরিকল্পনাই কাজ করে না, বললেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ অনেকটা হেরে যায় প্রথম ভাগেই। জেসন রয়ের ১২১ বলে ১৫৩ ও জস বাটলারের ৪৪ বলে ৬৪ রানের ঝড়ে ইংলিশরা গড়ে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সংগ্রহ, ৩৮৬।

সাকিবের মতে, এই মানের স্কিলফুল ব্যাটসম্যানরা যখন ছন্দে থাকে, কোনো পরিকল্পনাতেই তাদের আটকানো কঠিন।

“পরিকল্পনা তো থাকেই। কিন্তু অনেক সময় কী... যখন জস বাটলারের মতো কেউ ব্যাটিং করেন, কঠিন হয়ে যায় পরিকল্পনা। এ, বি, সি বা ডি, কোনো পরিকল্পনাই কাজ করে না।

তবে শুধু প্রতিপক্ষের স্কিলই নয়, বাংলাদেশের সহ-অধিনায়কের মতে, বাংলাদেশের বোলাররা ধুঁকেছে মাঠের আকৃতির কারণেও। কার্ডিফের এই মাঠে দুই প্রান্তের সোজাসুজি বাউন্ডারি বেশ ছোট। তবে উইকেটের আড়াআড়ি দুই পাশ আবার বেশ বড়। কোনাকুনি কয়েকটা জায়গায় আবার আরও বেশি বড়। মাঠের আকৃতি কেন বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে গিয়েছিল, ব্যাখ্যা করলেন সাকিব।

“এই মাঠের ডাইমেনশন যদি দেখেন, সোজা বাউন্ডারি খুব ছোট। আমাদের বোলাররা কেউ ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করে না, যারা স্লোয়ার বাউন্সার বা বাউন্সার ব্যবহার করে না সাইড বাউন্ডারি কাজে লাগাতে। ব্যাটসম্যানরা সোজা মারবে, সেটাই স্বাভাবিক।”

“সোজা বাউন্ডারি ছোট বলে আমাদের কাজ অনেক কঠিন হয়ে গিয়েছিল। মাঠের ডাইমেনশনটা আমাদের পক্ষে ছিল না। তবে কারণ দেখালে তো দেখানো যেতেই পারে। আমাদের চেষ্টা করতে হবে, পরের ম্যাচে যে ধরনের কন্ডিশন থাক, যে ধরনের ডাইমেনশন থাক, তার সঙ্গে মানিয়ে নিতে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত