পুরো পর্তুগালকে নিয়ে সতর্ক ব্লিন্ড

bcv24 ডেস্ক    ০৮:৪৩ পিএম, ২০১৯-০৬-০৯    620


পুরো পর্তুগালকে নিয়ে সতর্ক ব্লিন্ড

শুধু তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো নয়, নেশন্স লিগের ফাইনালে পুরো পর্তুগাল দলের দিকে নজর রাখতে হবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডালে ব্লিন্ড।

পর্তুগালের পোর্তোয় রোববার নেশন্স লিগের ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

গত বুধবার সেমি-ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো ম্যাচে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। তবে শুধু ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ডের দিকে মনোযোগ দিতে রাজি নন ব্লিন্ড। উদাহরণ হিসেবে টেনেছেন তার দল আয়াক্সের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর দল ইউভেন্তুসকে ছিটকে দেওয়ার ঘটনা।

“আয়াক্সের হয়ে আমাদের ইউভেন্তুসকে আটকানোর পরিকল্পনা ছিল, শুধু রোনালদোকে আটকানোর পরিকল্পনা ছিল না।”

“একই পরিকল্পনা এবারও। পর্তুগালকে আটকাতে হবে আমাদের, শুধু রোনালদোকে নয়।”

“অবশ্যই সে পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় কিন্তু পর্তুগালের সব খেলোয়াড়দের জন্য প্রস্তুত হতে হবে আমাদের।”

নেদারল্যান্ডসকে নিয়ে আত্মবিশ্বাসী ব্লিন্ড জানান সাফল্যের জন্য দলের সবার ক্ষুধার্ত হয়ে থাকার কথা।

“আমদের দারুণ সব খেলোয়াড়ের একটা দল আছে। সাফল্যের জন্য ক্ষুধার্ত সবাই। যখন আপনি শেষ ধাপে পৌঁছবেন, আপনি জিততে চাইবেন। এটা প্রথম নেশন্স লিগ। এটা জিতে আমরা ইতিহাস লিখতে পারি।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত