সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম
পুলিশের আন্তরিকতা, প্রচেষ্টা ও দায়িত্ব পালনের কারণে নগরীর প্রায় দুই কোটি লোক উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গতকাল রোববার সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ঈদযাত্রা ও নিরাপত্তায় আমাদের আন্তরিকতার কম ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজ গ্রামে গিয়েছেন, তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল। ঈদ করে যারা ফিরবেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হবে। ঈদের মধ্যে খালি বাসা-বাড়ি, মার্কেট বিশেষ করে স্বর্ণ মার্কেটের নিরাপত্তা বিধান আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আমাদের কঠোর নিরাপত্তার কারণে এ আল্লাহর রহমতে বড় কোনও ধরনের চুরি, ডাকাতি এই সময়ে হয়নি। আমাদের ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবার নিরাপত্তা বিধানে কাজ করেছে।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করেও অপরাধীদের অবাদ চলাচলে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে ভালো ছিল। আপনারা ঈদে অনেক কষ্ট করেছেন। ট্রাফিক অনেক কষ্ট করে যানজটকে সহনীয় পর্যায়ে রেখেছে। আজ থেকে আমাদের আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। এসময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ডিএমপি কমিশনার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত