সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৪ এএম
জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে ১১ জুন। তার আগের রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ১০ জুন সোমবার রাত ১২টা থেকে সংসদ ভবনের আশেপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। যেসব স্থানে নিষেধাজ্ঞা সেগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং এবং বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেইট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। সংসদের বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু কাল: একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতার জন্য আগামীকাল মঙ্গলবার থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করা হবে। সংসদ সচিবালয়ের আয়োজনে বাজেট এ্যানালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (ইঅগট) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক স্থাপণ করা হবে বলে গতকাল রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যগণ এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংসদে আগামি ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত