উন্নত দেশ কেবল স্বপ্ন নয়, এখন বাস্তব : পর্যটন প্রতিমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৩৪ এএম, ২০১৯-০৬-১০    598

উন্নত দেশ কেবল স্বপ্ন নয়, এখন বাস্তব : পর্যটন প্রতিমন্ত্রী

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমাজের সব স্তরের মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। 

গতকাল রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই সরকারের ভিশন। জননেত্রী শেখ হাসিনা এরইমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মাহবুব আলী বলেন, সমাজের সবার ন্যায্য ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে কাক্সিক্ষত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না। 

বর্তমান সরকার সবার ন্যায্য ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে। উন্নত বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, এখন তা বাস্তব। দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র মানুষকে সহায়তা করা সমাজের বিত্তবান মানুষদের নৈতিক দায়িত্ব। আমাদের সবারই এ দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মজিদ খান, সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ ও হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত