শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
কানাডার টরন্টোতে অন্টারিও আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন-২০১৯, গত ৯ ই জুন রোববার টরেন্টোতে অনুষ্ঠিত হলো । টরেন্টোর মিজান কমপ্লেক্স, ৩০০ ড্যানফোর্থে এ অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেছেন কানাডা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গত এক বছর ধরেই এই সম্মেলনের প্রস্তুতি চলে। গত তিন মাস কেন্দ্রের সংগে যোগাযোগ করে এই সম্মেলনের অনুমুতি নেওয়া হয়। সম্মেলন সঞ্ছালনা করেন কানাডা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম।
শুরুতেই কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রিন্স সম্মেলনের তাৎপর্য বর্ণনা করে আলোচনা করেন। আজিজুর রহমান প্রিন্সের বক্তব্যের পরে একে একে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান খান শোভন। স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শারিফুল হক, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামসুল, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সেজাদ শামিম জয়, ফারহানা পল্লব, নাহিদ কবির, মোহাম্মদ বাবুল পারভেজ, কুইবেক আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মতিন মিয়া, ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, জাহিদ চৌধুরী সেন্টু, কুইবেক আওয়ামী লীগের আহবায়ক মুন্সি বশির, কুইবেক আওয়ামী লীগের যুগ্ন আহবায়য় সাজ্জাদ হোসেন চৌধুরী সুইট, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহেল শাহারিয়ার রানা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার জানু, কেন্দ্রিয় যুবলীগ নেতা তৌহিদুজ্জামান সোহেল।
পবিত্র কোরআন থেকে তালাওতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয় এবং তেলাওয়াত করেনে স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার হোসন। পরে গীতা পাঠ করেন চিন্ময় দাশ। সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষিত হয়। বক্তারা এই সম্মেলনকে সফল করার প্রতি গুরুত্ব প্রদান করেন এবং নতুন নেতৃত্বের প্রতি তাদের সমর্থন প্রদান করেন। সব শেষে সভাপতির বক্তব্যে সৈয়দ আব্দুল গফফার সম্মেলনের দিকনির্দেশনা প্রদান করেন। এর পরেই শুরু হয় সম্মেলনের নেতা নির্বাচনের প্রক্রিয়া এবং কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফ্লোর নিয়ে উম্মুক্ত আহবান করেন। মোহাম্মদ হাসান এবং সুদীপ সোম রিঙ্কু দাড়িয়ে প্রার্থিতা ঘোষনা করেন। এই প্রস্তাব সমর্থন করেন কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামসুল এবং সুদীপ সোম রিঙ্কুর প্রার্থিতা সমর্থন করেন খালেদ সাইফুল্লাহ। ফ্লোর থেকে আর কোন প্রার্থিতা না আসায় এই দুই জনকেই আগামী দুই বছরের জন্য যথাক্রমে সভাপতি এবং সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। সর্বমোট ৫ জনের নাম ঘোষনা করে অন্টারিও আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নতুন সভাপতি এবং সাধারন সম্পাদককে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। পুর্ণাঙ্গ কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে কানাডা আওয়ামী লীগের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। নিম্নে ঘোষিত কমিটির নাম প্রদান করা হলো ।
সভাপতিঃ মোহাম্মদ হাসান
সাধারন সম্পাদকঃ সুদিপ সোম রিঙ্কু
সহ সভাপতিঃ সেজাদ শামিম জয়
যূগ্ন সাধারন সম্পাদকঃ জাহিদ চোধুরী সেন্টু
সাংগঠনিক সম্পাদকঃ মোহাম্মদ বাবুল পারভেজ।
প্রেস বিজ্ঞপ্তি।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত