মনঃক্ষুণ্ন হয় ইমন

bcv24 ডেস্ক    ০৮:১১ পিএম, ২০১৯-০৬-১০    686


মনঃক্ষুণ্ন হয় ইমন

অনেকদিন পর ঈদে মুক্তি পেল মডেল অভিনেতা ইমনের কোনো ছবি। ছবির নাম ‘পাসওয়ার্ড’। ছবিতে মূল নায়কের চরিত্রে শাকিব খান থাকায় ট্রেলারে ইমনকে না রাখায় অনেকটা মনঃক্ষুণ্ন হয় ইমনের। তবে সেই মন খারাপ ভাবটি কেটে গেছে ছবিটি দর্শক লুফে নেয়ার পর। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি ভালো ব্যবসা করে আসছে। শাকিবের পাশাপাশি ইমনের ব্যতিক্রমী চরিত্র এবং ভিন্ন ধারার অভিনয়েরও প্রশংসা করছেন দর্শক। প্রেক্ষাগৃহে ইমনকে জড়িয়ে ধরেও অনেকে সাবলীল অভিনয়ের জন্য সাধুবাদ জানিয়েছেন। এজন্য দারুণ উচ্ছ্বসিত ইমন। নিজের চরিত্র নিয়েও দারুণভাবে সন্তোষ প্রকাশ করেছেন ইমন।

ইমন বলেন, ‘পাসওয়ার্ডের ট্রেলারে আমাকে দেখা যায়নি। এটা নিয়ে আমার ভক্তরা আপসেট ছিল। কিন্তু আমি অপেক্ষা করছিলাম আসলে ফাইনালি কী হয়? অপেক্ষার ফল অশুভ হতে পারে না নিশ্চয়। আমি নিজেও অবাক হয়ে গেছি শাকিব ভাই একটা সিনেমায় থাকার পরেও আমার চরিত্রটাও মানুষের মনে দারুণভাবে ছাপ ফেলে গেছে।’

ইমন আরও বলেন, ‘এই চলচ্চিত্রে আমার চরিত্রটার নাম রুশো। শাকিব ভাইয়ের এটা করার কথা ছিল। মানে শাকিব ভাই দুই চরিত্র করবেন। কিন্তু কী ভেবে তিনি আমাকে ডেকে নিলেন। বললেন, ইমন তুমি এটা করো। আমি চরিত্রটার বিশ্লেষণ শুনে রাজি হয়ে গেলাম। আমি জানতাম এই চরিত্রে অভিনয়ের জায়গা রয়েছে। আমি অভিনয়ের জায়গাটাই খুঁজি। পাসওয়ার্ড আমাকে সে সুযোগ করে দিয়েছে।’

তিনি জানান, ‘এই সিনেমায় শাকিব ভাইয়ের কাজে নতুনত্ব রয়েছে। মিশা ভাই দুর্দান্ত করেছেন। বুবলীর কাজ আপনারা নিজেরাই দেখতে পারবেন। আসলে পাসওয়ার্ড সিনেমাটা কেমন হয়েছে এটা নিজেরা না দেখলে উপলব্ধি করা যাবে না। শুধু বলব ভক্তরা পরিচিত চরিত্রদের নিয়ে ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছে। আমার অভিনয় ভালো লেগেছে ভক্তদের- আমার ফেসবুক ইনবক্স ভরে গেছে এমন মেসেজে। ভক্তদের মেসেজ আমাকে আপস্নুত করেছে।’

উল্লেখ্য, ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আব্দুলস্নাহ জহির বাবু। চলচ্চিত্রটি এবার ঈদে ১৭২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত