শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০৪ এএম
ছোট বেলা থেকেই গানের সাথে সখ্যতা প্রমা’র। গানের ইচ্ছেটা তখন থেকেই তাড়া করত, যখন বুঝতে শিখেছেন। আর সেই অদম্য ইচ্ছে থেকেই স্বপ্নের বীজ বুনতে শুরু করেন প্রমা। গানের তালিম নিয়েছেন একাধিক ওস্তাদের কাছে। এখনো নিচ্ছেন। ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আবদুল হাদী, ফেরদৌস আরা, পুজন দাসের কাছে নিয়েছেন গানের দীক্ষা।
২০০৪ সালে গান পরিবেশন করেন বিটিভির ‘নক্ষত্রের আলো’ অনুষ্ঠানে। টিভি শো করছেন নিয়মিত। নজরুল গীতির চর্চা নিয়মিত করলেও সব ধরনের গানেই পারদর্শী প্রমা ইসলাম। গানের সঙ্গেই করছেন বসবাস। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশিত হলো প্রমার প্রথম মৌলিক গান-ভিডিও ‘স্বপ্নে দেখেছি’। মনিকা দাসের কথায় গানটির সুর করেছেন পুজন দাস। সঙ্গীতায়োজনে আছেন এস আই খোকন। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রান্ত সেলিম।
গানটি প্রসঙ্গে প্রমা ইসলাম বলেন- ‘স্বপ্নে দেখেছি’ গানটি আমার অনেক পছন্দের একটি গান। এটি একটি প্রেমের আবেদনময়ী গান। ভিডিওটিও গানের সাথে মিল রেখে করা হয়েছে। আশা করছি গানটি সব শ্রেনীর শ্রোতা-দর্শকদের হৃদয়ে দোলা দিবে।
গানের সঙ্গেই নিয়মিত থাকতে চান প্রমা ইসলাম। ইতোমধ্যে ৭টিরও বেশি গানের কাজ করেছেন তিনি। এরমধ্যে আসছে গুনীজন শেখ সাদী খানের লেখা গানও।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে গত ৩১ মে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে গানটির ভিডিও।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত