ভবনের ওপর ক্রেন পড়ে যুক্তরাষ্ট্রে নিহত ১, আহত ৬

bcv24 ডেস্ক    ০৯:০৮ পিএম, ২০১৯-০৬-১০    569


ভবনের ওপর ক্রেন পড়ে যুক্তরাষ্ট্রে নিহত ১, আহত ৬

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ঝড়ের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ক্রেন ধসে পড়ে এক নারী নিহত ও অপর ছয় জন আহত হয়েছেন।

রোববার ডালাসের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে বলে দমকল বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।  

আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, আরেকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের মুখপাত্র ডিক জোন্স।

ডালাস দমকলের মুখপাত্র জ্যাসন ইভান্স এর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, ক্রেনটি প্রথমে এলান সিটি লাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি পাঁচ তলা ভবনের ওপর গিয়ে পড়ার পর নিচে পার্কিং গ্যারেজে ওপর গিয়ে পড়ে, এতে ভবনটির পূর্ব পাশে একটি বড় গর্ত তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঝড়ো বাতাসের মধ্যে ক্রেনটি বিপজ্জনকভাবে দুলছে এবং শেষ পর্যন্ত ধসে পড়ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার পরপরই ক্রেনটি ধসে পড়ে এবং নিচে পড়ার সময় বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ডালাস-ফোর্ট ওর্থ এলাকায় একটি তীব্র বজ্রঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছিল ওয়েদার সার্ভিস।

বিদ্যুৎ কোম্পানি ওনকোর জানিয়েছে, ঝড়ে বৃহত্তর ডালাস-ফোর্ট ওর্থ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে এবং এতে ওই এলাকাগুলোর দুই লাখ ২৭ হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত