সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:২০ এএম
আসামে একজন পুলিশ সদস্যের সামনেই এক ব্যক্তি ও তার মাকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত গ্রামবাসী।
শুক্রবার আসামের তিনসুকিয়া জেলার শেওপুর চা বাগানে এ ঘটনা ঘটেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর এটি গণমাধ্যমের নজরে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, তার সাবেক স্ত্রী ও তাদের দুই মাস বয়সী সন্তানকে হত্যা করেছে সন্দেহে গ্রামবাসী অজয় তাঁতি ও তার মা যমুনা তাঁতীকে পিটিয়ে মেরে ফেলেছে।
ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যের উপস্থিত থাকার কথা স্বীকার করে শত শত উত্তেজিত লোকের সামনে তার কিছু করার ছিল না বলে দাবি করেছে পুলিশ।
অজয় তাঁতীর স্ত্রী রাধা তাঁতী গড় ও তাদের দুই মাস বয়সী কন্যা ৫ জুন নিখোঁজ হয়। এ ঘটনা নিয়ে রাধার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা রাধার লাশ তাদের বাড়ির কাছে একটি সেপ্টিক ট্যাংকের ভিতরে খুঁজে পায়। এরপরই উত্তেজিত জনতা রড ও লাঠি নিয়ে অজয় তাঁতী ও তার মায়ের ওপর হামলা চালায়।
ঘটনাস্থলেই যমুনা তাঁতী নিহত হন। পরদিন শনিবার সকালে জেলা হাসপাতালে অজয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর একটি উত্তেজিত জনতার হামলায় দু’জনের মৃত্যু সংক্রান্ত ও অপরটি রাধার বাবার দায়ের করা।
রাধা ও অজয়, উভয়ের পরিবারই চা বাগানের সঙ্গে সংশ্লিষ্ট সম্প্রদায়ভুক্ত এবং তারা সবাই একই বাগানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
উভয় মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিখোঁজ দুই মাস বয়সী শিশুটির খোঁজে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এর আগে গত বছরের ৮ জুন আসামে ছেলে ধরা সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে মেরেছিল একদল উত্তেজিত জনতা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত