অধ্যক্ষের যৌন নিপীড়নের বর্ণনা খাতায় লিখে রেখেছিলেন নুসরাত

bcv24 ডেস্ক    ১০:৩৬ পিএম, ২০১৯-০৪-১১    434

অধ্যক্ষের যৌন নিপীড়নের বর্ণনা খাতায় লিখে রেখেছিলেন নুসরাত

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বুধবার রাতে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি মারা যাওয়ার আগে তার বাড়িতে একটি খাতা পায় পুলিশ; যাতে শিক্ষক সিরাজ উদ-দৌলার দ্বারা কীভাবে যৌন নিপীড়নের শিকার হতেন, তা লিখে গেছেন তিনি। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করার পরই আগুনে জ্বলতে হয়েছে প্রতিবাদী এই তরুণীকে। নুসরাত তার খাতার দুই পৃষ্ঠায় সহপাঠীদের উদ্দেশে অনেক কিছু লিখেছেন। অধ্যক্ষের মুক্তির পক্ষে তার যেসব সহপাঠি দাঁড়িয়েছিলেন, তাদের সমালোচনাও ছিল লেখায়। 

সহপাঠীদের উদ্দেশে নুসরাত লিখেছেন, তোরা সিরাজুদ্দৌলা সম্পর্কে সব জানার পরও কিভাবে তার মুক্তি চাইতেছিস, তোরা জানিস না ঐদিন ক্লাসে কি হইছে, উনি আমার কোন জায়গায় হাত দিয়েছে এবং আর কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। উনি আমাকে বলছে, নুসরাত ঢং করিও না। তুই প্রেম করিস না, ছেলেদের সাথে প্রেম করতে ভাল লাগে? ওরা তোরে কি দিতে পারবে, আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেব। নুসরাতের হাতে লেখা দুই পৃষ্ঠার মধ্যে একটি অংশ এটি। 

দুই পৃষ্ঠাজুড়ে গত ২৬ মার্চ ঘটে যাওয়া ঘটনার বেশ কিছু অংশ লিখে গেছেন তিনি। ২৬ মার্চের ঘটনার পর শ্লীলতাহানির অভিযোগ তুলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে মামলা করেছিল নুসরাতের পরিবার। ওই মামলায় মাদ্রাসা শিক্ষক সিরাজ গ্রেফতার হওয়ার পর মামলা তুলে নিতে ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছিল বলে নুসরাতের পরিবারের অভিযোগ। 

এরই মধ্যে গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে কয়েকজন ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে তা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে নুসরাত নিজেই বলে গেছেন। এই ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে সোনাগাজী থানায় আরেকটি মামলা করেছেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। আগের মামলায় গ্রেফতার অধ্যক্ষ সিরাজসহ মোট আটজনের নাম উল্লেখসহ বোরকা পরা অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়। অধ্যক্ষ সিরাজকে গত বুধবার রিমান্ডেও নিয়েছে পুলিশ। 

দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাতকে ঘটনার দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে আনা হয়। হাসপাতালে নেওয়ার সময়ও নুসরাত বলছিলেন মামলা তুলে নিতে অধ্যক্ষের অনুসারীদের চাপ দেওয়ার কথা। এই তরুণী দৃঢ়তার সঙ্গেই বলছিলেন, তিনি প্রতিবাদ করে যাবেন, কোনো ছাড় দেবেন না। নুসরাত হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, নুসরাতের খাতাটি মঙ্গলবার বিকালে তার বাড়ি থেকে উদ্ধার করেছেন তারা। তিনি বলেন, নুসরাতের ঘরে পড়ার টেবিলের বই-খাতা নাড়াচাড়া করতে গিয়ে একটি খাতার পৃষ্ঠা উল্টালে ওই লেখা দেখতে পান তিনি। কয়েক পাতা পর আরও একটি লেখা পান। তাৎক্ষণিকভাবে পাতাসহ খাতাটি জব্দ করে বলে তদন্ত কর্মকর্তা কামাল জানান। 

তিনি বলেন, নুসরাতের ভাইয়ের দায়ের করা মামলায় এটি একটি ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে। পুলিশ এই লিখাগুলোর সত্যতা যাচাইয়ে যা যা করণীয় তা করবে। যাদের নাম আছে, তাদের জিজ্ঞাসাবাদ করবে। খাতার লেখায় দিন-তারিখ উল্লেখ না থাকলেও বিষয়বস্তু বিবেচনায় এটি কয়েকদিন আগের বলে মনে করছেন তদন্ত কর্মকর্তা। হাসপাতালে নুসরাতের নিজের দেওয়া বক্তব্যের পর এই খাতার লেখা অপরাধ প্রমাণে স্পষ্টই গুরুত্ব পাবে। যৌন নিপীড়নের প্রতিবাদী নুসরাতের আক্রান্ত হওয়ার ঘটনাটি সারা বাংলাদেশেই এখন আলোচিত ঘটনা। অপরাধীদের শাস্তির বার্তা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও এসেছে। নুসরাতকে বাঁচাতে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশও ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তাকে স্থানান্তরের মতো পরিস্থিতি ছিল না বলে চিকিৎসকরা জানানোর পর দেশেই চলছিল চিকিৎসা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত