অবসরের ঘোষণা দিলেন যুবরাজ

bcv24 ডেস্ক    ০৯:২৬ পিএম, ২০১৯-০৬-১০    655


অবসরের ঘোষণা দিলেন যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং।

স্ত্রী ও মাকে নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে আসা ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার একই সঙ্গে আইপিএলেও আর খেলবেন না বলে জানান।

সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ভিডিও হাইলাইটস দেখে অশ্রুসিক্ত চোখে ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলেন, “আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমাকে সব কিছু দিয়েছে আর এ কারণেই আমি এখানে।”

যুবরাজের ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায় ছিল ২০১১ বিশ্বকাপ। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিসহ ৩৬২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন যুবরাজ। দেশকে জেতান দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরটাও দারুণ কেটেছিল যুবরাজের। ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। আর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী ৭০ রানের ইনিংসে দলকে তোলেন ফাইনালে। পরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

২০০০ সালের ৩ অক্টোবর কেনিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজের। এর তিন বছর পর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট।

ক্যান্সারের বিপক্ষে লড়াইয়ে জিতে মাঠে ফিরলেও আর সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলা যুবরাজ ক্যারিয়ারে ৩০৪ ওয়ানডেতে ১৪টি শতক ও ৫২ অর্ধশতকে করেছেন মোট আট হাজার ৭০১ রান। সেই সঙ্গে নিয়েছেন ১১১ উইকেট।

পাশাপাশি ৪০ টেস্টে তিন সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরিতে এক হাজার ৯০০ রান করা যুবরাজ উইকেট নিয়েছেন ৯টি।

আর ৫৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটটি অর্ধশতকে এক হাজার ১৭৭ রান করা যুবরাজ বল হাতে নিয়েছেন ২৮ উইকেট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত