নেতিবাচক মন্তব্য নয় আম্পায়ারিং নিয়ে ভাষ্যকারদের আইসিসি

bcv24 ডেস্ক    ০৯:২৮ পিএম, ২০১৯-০৬-১০    595


নেতিবাচক মন্তব্য নয় আম্পায়ারিং নিয়ে ভাষ্যকারদের আইসিসি

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্য নিয়ে মন্তব্য করায় আইসিসির তোপের মুখে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। আইসিসি ধারাভাষ্যকার হিসেবে তাঁকে সতর্ক করে দিয়েছে।

ঘটনার শুরু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। ক্রিস গেইলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গ্যাফানির পরপর দুটি ভুল সিদ্ধান্ত রিভিউয়ে ধরা পড়েছিল। পরে ক্যারিবীয় ব্যাটসম্যান আউট হয়েছেন গ্যাফানির গাফিলতিতেই। মিচেল স্টার্ক যে বোলিংয়ের সময় ক্রিজের এত বাইরে পা ফেলেছিলেন, সেটি চোখেই পড়েনি তাঁর। চরম বাজে আম্পায়ারিং। কিন্তু এটি নিয়ে কথা বলেই ফেঁসে গেছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। আইসিসির অভিযোগ বিশ্বকাপে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে আম্পায়ারিং নিয়ে নেতিবাচক মন্তব্য হোল্ডিং করতে পারেন না। ক্যারিবীয় কিংবদন্তিকে সতর্কই করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

গ্যাফানির একের পর এক ভুল দেখে খেলা চলার সময়ই ধারাভাষ্যে আম্পায়ারিংকে ‘নৃশংস’ ও ‘দুর্বল’ বলেছিলেন হোল্ডিং। আইসিসি এই মন্তব্য মেনে নেয়নি। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে তিনি যেন এসব ব্যাপারে সতর্ক থাকেন।

হোল্ডিং আম্পায়ারিং নিয়ে নিজের ঢংয়েই সমালোচনা করেছিলেন সেদিন, ‘আমি দুঃখিত, তবে আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকের ম্যাচের আম্পায়ারিং রীতিমতো নৃশংস ও দুর্বল। আমি যখন খেলতাম, তখনো আমরা একটি আবেদনই করতে পারতাম। সে সময় কিন্তু এত কড়াকড়ি ছিল না। আম্পায়ারের কাছে দুটি, তিনটি, চারটি আবেদন করা যায় না। এটাই আসল কথা।’

এবারের বিশ্বকাপে আইসিসির টেলিভিশিন ধারাভাষ্যকার দলটি তারকায় ঠাসা। হোল্ডিং ছাড়াও আছেন, মাইকেল আথার্টন, নাসের হুসেন, সৌরভ গাঙ্গুলী, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম, ব্রেন্ডন ম্যাককালাম, পমি মাবাংওয়া, ইয়ান বিশপ, হর্ষ ভোগলে, রমিজ রাজা, আতহার আলী খান প্রমুখ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত