সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম
নিরাপদে যানবাহন চলাচলে দেশের আঞ্চলিক মহাসড়কের প্রশস্ততা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। সেজন্য সড়কের বিদ্যমান ক্যারেজওয়ে কোথাও ১২ কোথাও ১৮ ফুট প্রশস্ততাকে বাড়িয়ে ২৪ ফুটে উন্নীত করার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সড়ক ও মহাসড়ক অধিদফতরের ১০টি জোনের আওতায় ১২৬টি সড়কের মধ্যে ৪২টি সড়কের প্রশস্ততা ২৪ ফুটে উন্নীত করা হচ্ছে। ওই প্রকল্পের আওতায় প্রশস্ত করা হচ্ছে বগুড়া-নওগাঁ ও বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক। আর প্রশস্তের কাজের সঙ্গে সঙ্গে সড়কের উন্নয়ন কাজও করা হবে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে মহাসড়কের পরিমাণ অন্তত ২১ হাজার ৩শ’ কিলোমিটার। তার মধ্যে জাতীয় মহাসড়ক রয়েছে ৩ হাজার ৮শ’ ১২ কিলোমিটার। আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ২শ’ ৪৭ কিলোমিটার। জেলার সংযোগে মহাসড়ক ১৩ হাজার ২শ’ ৪২ কিলোমিটার। ওই সড়কগুলো দেখভাল করার জন্য সওজ অধিদফতরকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। জোনগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, গোপালগঞ্জ। ১০ জোনের আওতায় ১২৬টি মহাসড়কের দৈর্ঘ্য ৪ হাজার ২শ’ ৪৭ কিলোমিটার।
সূত্র জানায়, বর্তমানে মহাসড়কের যানবাহন চলাচলে আঞ্চলিক মহাসড়কের প্রশস্ততা ১২ থেকে ১৮ ফুট রয়েছে। হালে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় প্রশস্ততা আরো বাড়িয়ে ২৪ ফুট করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৪২টি আঞ্চলিক মহাসড়কের ১ হাজার ১৪০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হচ্ছে। উত্তরাঞ্চলের দুই জোনে আঞ্চলিক সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। রাজশাহী জোনের দুই জেলায় ৭৪ কিলোমিটার রাস্তার প্রশস্ততা ও মান উন্নয়ন করা হচ্ছে। তাতে ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে প্রায় ৪শ’ ৩৯ কোটি টাকা। আর রংপুর জোনের ৪ জেলায় ১শ’ ৫ কিলোমিটার রাস্তার প্রশস্ততা ও মানোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৫শ’ ৯৮ কোটি টাকা। তার বাইরে প্রতি জোনে একটি করে ১০টি গুচ্ছপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুচ্ছপ্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪শ’ ১৭ কোটি টাকা।
এদিকে গুচ্ছপ্রকল্পের বগুড়া-নওগাঁ মহাসড়কের ৪৫ কিলোমিটার এবং বগুড়ার মোকামতলা থেকে জয়পুরহাট মহাসড়কে ১৫ কিলোমিটার অংশের জন্য বগুড়া সড়ক বিভাগ ৪টি গুচ্ছে কাজ শুরু করেছে। তাতে ব্যয় ধরা হয়েছে ২শ’ কোটি টাকা। ওই কাজে বিদ্যমান মহাসড়কের দুই ধারে ৩ ফুট করে ৬ ফুট প্রশস্ত করা হবে। এর সাথে কার্পেটিং ও ড্রেনও নির্মাণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত