সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম
ঢাকার শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের পর দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চারজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার আরএস টাওয়ার নামের তিন তলা একটি ভবনে এই ঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান।
তিনি বলেন, ওই ভবনের দোতলা ও তৃতীয় তলায় এক্সিম ব্যাংকের একটি শাখা, নিচতলায় রয়েছে একটি রেস্তোরাঁ। সকালে ভবনের উপরের অংশে হঠাৎ বিস্ফোরণ ঘটলে রাস্তার দিকের অংশের দেয়াল ধসে নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ (৫০) একজন টুপি বিক্রেতা। কদমতলীর রসুলপুর এলাকায় তার বাসা। আহতদের মধ্যে একজন রিকশাচালক ও তিনজন ফল ব্যবসায়ী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জামাল উদ্দিন মীর বলেন, সেখানে ঠিক কী ঘটেছিল এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসির কম্প্রেসর বিস্ফোরিত হওয়ায় দেয়াল ধসে পড়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কাজী নজিমুজ্জামান। বলেন, তদন্ত না করে বিস্ফোরণের কারণ বলা যাবে না। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
নজিমুজ্জামান বলেন, ব্যাংকের মূল কার্যক্রম চলে দোতালায়। আর বিস্ফোরণটি হয়েছে ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে ভবনের সামনের এবং পেছনের দেয়াল ধসে পড়েছে। আর দোতালায় ধসে পড়েছে সামনের অংশের দেয়াল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত