চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে আহত

bcv24 ডেস্ক    ১০:০০ পিএম, ২০১৯-০৬-১০    193

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে আহত

চট্টগ্রাম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছেন। আহত মো. জসিম ওরফে ‘পানি’ জসিম (৪০) গত ১৩ মে নগরীর বায়েজীদ এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের অভিযানে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার মামলায় প্রধান আসামি। ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা জসিমের বসবাস বায়েজীদ এলাকায়। গত রোববার গভীর রাতে চান্দগাঁও থানার চন্দ্রনগরের চৌধুরীনগর হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গত রাতে চান্দগাঁও থেকে জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জসিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যাই। হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জসিমের লোকজন গুলি ছোড়ে। এ সময় আমরা পাল্টা গুলি ছুড়ি। পরে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়। উদ্ধার করে জসিমকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় রাতে তাকে হাসপাতালে আনা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। ১৩ মে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত। সেসময় জসিমসহ কয়েকজনের নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি এবং সিসিসির দুটি ট্রাক ভাংচুর করে দোকানের কর্মচারীরা। ওই ঘটনায় করা মামলায় জসিমকে প্রধান আসামি করা হয়। স্থানীয়রা জানান, জসিম একসময় ছাত্রদল করলেও এখন নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত