সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭ এএম
বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। সোমবার শেরপুর উপজেলার দশমাইল এলাকার পল্লী উন্নয়ন একাডেমির সামনে এবং উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন-বগুড়ার শাজাহানপুর থানার চরভেলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে শ্রমিক ফরিদ উদ্দিন (৩৫) ও লালমনিরহাট সদরের কাজীর চওড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগম (৩০)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, দশমাইল এলাকার পল্লী উন্নয়ন একাডেমির সামনের সড়কে ভোর ৬টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের পেছনের সিটে থাকা দুলালী বেগম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপর ট্রাক নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়; তবে বাসটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এছাড়া উপজেলার ছোনকা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর জানান ওসি।
তিনি বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী একটি বাসের সঙ্গে বিপরীত মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক ফরিদ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত