ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

bcv24 ডেস্ক    ১০:১২ পিএম, ২০১৯-০৬-১০    586

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

ফেনী সদরে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ইউনিয়নে রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ির লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) এবং তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)। 

লেমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, ফেনীর বিবি জোহরা মুন্নি মেয়ে ফারিয়া আক্তারসহ পরিবারের সদস্যরা সিএনজি চালিত অটোরিকশায় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে মুন্নির বাবার বাড়ি আসছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি লেমুয়া রেস্ট হাউজের সামনে পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। 

মোশাররফ জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নিকে ও তার মেয়ে ফারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মোশাররফ জানান। 

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল বলেন, দুর্ঘটনার মা ও মেয়ে নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দুটি উদ্ধার করেছে। তবে বাস চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত