সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ এএম
ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সালাউদ্দিন (৩৫) নামে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে মারা আলম এশিয়া পরিবহনের চালক রোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ বিষয়ে জানান, যাত্রীকে পিষে মারার পর থেকে পলাতক রোকন ওই এলাকায় আছেন বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গত রোববার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সালাউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে মারা হয়।
সালাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ময়মনসিংহের ফুলপুর থেকে গাজীপুরে ভাড়া বাসায় আসছিলেন। বাকবিতণ্ডার জের ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর স্ত্রীকে না নামিয়েই বাস টান দিতে চাইলে সালাউদ্দিন গাড়ির সামনে দাঁড়িয়ে থামাতে বলেন, কিন্তু বেপরোয়া চালক রোকন তার ওপর দিয়েই চালিয়ে দেন বাস। কিছুদূর গিয়ে সালাউদ্দিনের স্ত্রীকে ফেলে দিয়ে গাড়িটি রেখে পালিয়ে যান রোকন ও তার কন্ডাক্টর-হেলপার। গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় সালাউদ্দিনের ছোট ভাই জালাল মিয়া বাসের ড্রাইভার, কন্ডাকটর ও হেলপারসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত