সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭ এএম
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। একাদশ জাতীয় সংসদের এটি তৃতীয় অধিবেশন। মঙ্গলবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এটি হবে একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১শ ৯০ কোটি টাকার। বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসে।
আওয়ামী লীগের এই মেয়াদের এটা প্রথম বাজেট এবং গত দুই মেয়াদ মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ১১ তম বাজেট। আওয়ামী লীগের এর আগের দুই মেয়াদে টানা ১০টি বাজেট দিয়ে রেকর্ড করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামানের এটাই প্রথম বাজেট।
বাজেট পেশের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মেয়াদে আওয়ামী লীগ সরকার আরও ৫টি বাজেট প্রণয়ন করে। সে অনুযায়ী এটি হবে আওয়ামী লীগ সরকারের ১৬ তম বাজেট। সাধারণত প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু এবার ঈদের ছুটির কারণে দেরিতে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে।
চলতি অর্থ বছরের ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে এবং আগামি ১ জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে। এ কারণে এবারের প্রস্তাবিত বাজেটের উপরে আলোচনার জন্য ছুটির দিনেও সংসদ অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত