সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যফ্রন্টের অবস্থা দেখে আমার হাসি পায়, আবার করুণাও হয়। তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তাদের অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। এজন্য ঐক্য ধরে রাখতে তারা নাকি আজ বৈঠক ডেকেছে। যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই তারা কিভাবে আন্দোলন করবে। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না তারা সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য করার ঘোষণা দেয়। এগুলো সব হাস্যকর।
তিনি বলেন, শিষ্টাচার বিএনপির থেকে শিখতে হবে না। বিএনপি নেতাদের উচিত খালেদা জিয়াকে শিষ্টাচার শেখানো। তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও ২১ আগস্ট হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত কারো বিরুদ্ধে দন্ড দিলে সেটি যদি সরকারি কর্মকর্তা হয়, এমন সরকার দলীয় এমপিও হয় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কোনো শাস্তিপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা। অবশ্যই একদিন তারেকের শাস্তি কার্যকর হবে।
রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলেছেন এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকেই অবৈধ বলেছেন। তার মানে সংসদ সদস্য হিসেবে তিনিও অবৈধ। তাদের কাজ ও কথার ঠিক নাই। প্রথমে বলেছেন, কোন অবস্থায় তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। পরে তারা শপথ নিলেন, এমনকি নারী সংসদ সদস্যের ভারটাও নিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত