সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
রোহিঙ্গাদের জন্য ১৮ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে সংযুক্ত আরব আমিরাত। এমিরেটস রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এ তহিবল সংগ্রহ করা হয়েছে।
দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর পর বিভিন্ন ব্যক্তি ও দাতব্য প্রতিষ্ঠান এ অর্থ দিয়েছে। গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সর্বস্তরের নেতাকর্মীদের সহায়তায় ও দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এমিরেটস রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এ ক্যাম্পেইন শুরু করেছিল।
আবুধাবি আল-আইন অঞ্চলের শাসক প্রতিনিধি শেখ তাহনোন বিন মোহাম্মদ আল নাহিয়ান এ তহবিলে দিয়েছেন ১ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। তার স্ত্রী শেখা শামসা বিন জায়েদ আল নাহিয়ানও তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন। এবিষয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আল মেহেরী বলেন, এ পর্যন্ত বাংলাদেশ এক মিলিয়ন (১০ লাখ) উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। নারী ও শিশুদেরকে সহায়তা করার উদ্দেশ্যে আমাদের সরকার রোহিঙ্গাদের সাহায্যে অংশ নিতে এবং তাদের দান করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিশুদ্ধ পানি, ওষুধ, প্লাস্টিক শিট ও অস্থায়ী বাড়ি নির্মাণ ও খাদ্য সহায়তা দিয়ে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করছি। রাষ্ট্রদূত বলেন, আমরা গর্ববোধ করি যে সংযুক্ত আরব আমিরাতই প্রথম ইউএনএইচসিআর এর সহায়তায় বাংলাদেশে রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে। দেশে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংযুক্ত আরব আমিরাত নারী ও শিশুদের জরুরি ত্রাণ হিসেবে খাদ্য, আশ্রয় কেন্দ্র, স্বাস্থ্যসেবা দিয়েছে। ২০১৮ সালে রোহিঙ্গাদের ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দিতে কক্সবাজারে ইউএই-বাংলাদেশ ভলান্টিয়ার ফিল্ড হাসপিটাল করে প্রথম কোনো আরব দেশ। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সব ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত