শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক বাবর দীর্ঘদিন ধরেই অসুস্থ। অর্থের অভাবে সুচিকিৎসা হচ্ছে না তার। মাঝখানে চিকিৎসা অপূর্ণ রেখেই হাসপাতাল থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। বিকালে তার পারিবারিক সূত্রে জানা যায়, গ্যাংগ্রিনের কারণে বাম পা কেটে ফেলতে হয়েছে তার। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার অপারেশন হয়। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদে হাসপাতালে থেকে চিকিৎসা নেয়া। কিন্তু সেজন্য যে খরচ দরকার তা জোগান দিতে পারছে না তার পরিবার।
এ প্রসঙ্গে স্ত্রী লতিফা বাবর বলেন, রোববার ওর (বাবর) অপারেশন হয়েছে।
অবস্থা খুব খারাপ ছিল। তার হাঁটুর নিচে থেকে কেটে ফেলা হয়েছে। এর আগে ডাক্তারের পরামর্শে একই পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়েছিল। এবার বাম পা কাঁটা হলো। তার অবস্থা এখন ভালো নয়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছি না! ডা. খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে এই অপারেশন হয়েছে বলেও তিনি জানান। লতিফা বলেন, অনেক দিন ধরেই আমার স্বামী অসুস্থ। একটা সময় চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। সেখানকার অনেকেই আসতেন যেতেন, যোগাযোগ ছিল। এখন আর তেমন কাউকে দেখি না। কেউ খোঁজখবরও রাখে না খুব একটা। প্রসঙ্গত, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকরা চিনেন মূলত খলনায়ক হিসেবে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত