শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
একটু একটু করে কিয়ারা আদভানি হয়ে উঠছেন হালের বলিউড ছবিগুলোর এক অপরিহার্য নাম। এমনটা বললে ভুল হবে না, এই তরুণী শিগগিরই হয়তো এ সময়ের প্রথম সারির নায়িকাদের টেক্কা দিতে পারেন। কিন্তু সাফল্যের পথে তো অনেক সমালোচনা বাধা হয়ে আসতেই পারে। তেমনই একটি বাধার মুখে সম্প্রতি কিয়ারা পড়েছিলেন। তবে সাফল্যের সঙ্গে সেই সমালোচনা উতরে গেলেন তিনি।
আসল ঘটনা হলো, কিয়ারা আদভানি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘কবির সিং’-এর একটি পোস্টারে উঠে এসেছে তাঁর ও নায়ক শহীদ কাপুরের ঘনিষ্ট চুম্বনদৃশ্য। তা ছাড়া ট্রেলারের কয়েকটি দৃশ্যেও কিয়ারা ও শহীদের অন্তরঙ্গ দৃশ্য রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড ছবির দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। কিয়ারা নিজেও সেসব দৃশ্য ও পোস্টারের ছবি দিয়েছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পাতায়। অনেকে সেসব অন্তরঙ্গ দৃশ্যের প্রচার করায় কিয়ারাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। তাই সে চুম্বনদৃশ্য নিয়ে এবার মুখ খুলেছেন ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে আলোড়ন তোলা অভিনেত্রী কিয়ারা।
তিনি বললেন, ‘নেতিবাচক চোখে না দেখে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখুন। এই ছবি এমন দুটি চরিত্রের, যারা একে অপরকে অগাধ ভালোবাসে। তাদের ভালোবাসা নিখাদ। সেই ভালোবাসার গল্পই দেখা যাবে নতুন ছবিতে। ভালোবাসার বার্তা পেতে ছবিটি দেখুন, মনে সব ঘৃণা কেটে যাবে।’
নিন্দুকের মুখে এই বলে ভালোবাসার পর্দা টেনে দিলেন কিয়ারা। তিনি এই মন্তব্য করেছেন ভারতীয় পত্রিকা ডেকান ক্রনিকলসকে দেওয়া একটি সাক্ষাৎকারে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত