শাকিবের ‘পাসওয়ার্ড কোরিয়ার ছবি ‘দ্য টার্গেট’-এর নকল ’!

bcv24 ডেস্ক    ০৭:৩১ পিএম, ২০১৯-০৬-১১    646


শাকিবের ‘পাসওয়ার্ড কোরিয়ার ছবি ‘দ্য টার্গেট’-এর নকল ’!

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। মুক্তির আগে থেকে গুঞ্জন ছিল, ছবিটি কোরিয়ান কোনো ছবির নকল। যদিও বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালক মালেক আফসারি। নকল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দিয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কোরিয়ান নির্মাতা চ্যাং পরিচালিত ‘দ্য টার্গেট’ ছবির নকল ‘পাসওয়ার্ড’। কোরিয়ান ছবিটি ২০১৪ সালের ৩০ এপ্রিল মুক্তি পায়। এই ছবির সঙ্গে ‘পাসওয়ার্ড’-এর গল্প, এমনকি মিলে যায় সিক্যুয়েন্সও।

এ বিষয়ে ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘হলিউডের ১২টি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সারা পৃথিবীতে সিনেমা নির্মাণ করা হয়। যে দেশে যে সিনেমাই নির্মাণ করা হয়, তার সঙ্গে হলিউডের ১২টি সিনেমার মিল পাওয়া যায়। তা হলে কি সবাই নকল ছবি নির্মাণ করছে? আমরা কোরিয়ান একটি ছবি থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছি। কোনো ছবির নকল নির্মাণ করিনি।’

গত ৫ জুন এ বিষয়ে মালেক আফসারি নিজের ফেসবুকে লিখেন, “যারা এতদিন প্রচার করেছে ‘পাসওয়ার্ড’ তামিল ছবি ‘ডায়নামিক’-এর নকল, তাদের জন্য আমার পুরস্কার ঘোষণা করা আছে। প্রমাণ দিয়ে ১০ লাখ টাকা নিয়ে যান।”‘আমি সব সময় বলে এসেছি, মৌলিক ছবি বানাবার মতো পণ্ডিত আমি নই। তার মানে এই নয়, একজন সুপারস্টারকে অপব্যবহার করব তামিল-তেলেগু ছবি নকল করে। এইসব ছবি দিয়ে এখন আর দর্শককে খুশি করা যাবে না। আমার নজর আরো ওপরে।’

“‘পাসওয়ার্ড’ ভাই-বোন, বাবা-মাকে নিয়ে, একসঙ্গে বসে দেখার মতো একটি ছবি। সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।”

‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত