সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৬:৫৯ এএম
ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে ফিরে যাওয়ার যে হুমকি দিয়েছিল সে অনুযায়ী কাজ শুরু করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একথা জানিয়েছে।
আইএইএ প্রধান ইউকিয়া আমানো সোমবার বলেছেন, ইরান এখন আগের চেয়ে আরো বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বাড়তে থাকা উত্তেজনায় উদ্বেগও প্রকাশ করেছেন আমানো।
আইএইএ এর আগে মে মাসেই তাদের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে চলার কথা জানায়।
ওই প্রতিবেদনের পর থেকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে এক সাংবাদিক সম্মেলনে আমানো বলেন, “হ্যাঁ, উৎপাদনের হার বাড়ছে।”
তবে এ উৎপাদন কতটুকু বেড়েছে কিংবা তা পরমাণু চুক্তির সীমার মধ্যেই আছে কিনা তা আমানো বলেননি।
ইরান গত মাসে বলেছিল, তারা পরমাণু চুক্তি মেনে চলছে। তবে তারা আরো বেশি হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে বলে হুমকিও দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ইরান ইউরোপীয় দেশগুলোর কাছে সুরক্ষা দাবি করেছে। এ সুরক্ষা না পেলে ইরান ৬০ দিনের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে বলে ওই হুমকি দেয়। গতমাসে ইরান পরমাণু চুক্তির কিছু প্রতিশ্রুতি থেকেও সরে এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ২০১৫ সালের ওই পরমাণু চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করাসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু চুক্তিটিতে স্বাক্ষর করা ইউরোপীয় দেশগুলো এখনো চুক্তিটি সমর্থন করছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত