মালয়েশিয়ার অধিকার আছে জাকির নায়েককে হস্তান্তর না করার: মাহাথির

bcv24 ডেস্ক    ০৭:৪৬ পিএম, ২০১৯-০৬-১১    259


মালয়েশিয়ার অধিকার আছে জাকির নায়েককে হস্তান্তর না করার: মাহাথির

বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার অধিকার মালয়েশিয়ার আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

ভারতে তিনি সুবিচার নাও পেতে পারেন, নায়েকের এমন আশঙ্কার কথা উল্লেখ করে সোমবার মাহাথির ওই মন্তব্য করেন বলে স্টার সংবাদপত্রের বরাতে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। 

টেলিভিশনের মাধ্যমে ধর্ম প্রচারকারী ৫৩ বছর বয়সী নায়েক ২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পান।

“জাকির নায়েক অনুভব করছেন, তিনি সুবিচার পাবেন না,” মাহাথিরের উদ্ধৃতি দিয়ে তিনি এমনটি বলেছেন বলে স্টার সংবাদপত্র জানিয়েছে।

এই পরিস্থিতির সঙ্গে তিনি সাবেক পুলিশ কমান্ডো সিরুল আজহার উমরের ঘটনার তুলনা করেছেন।

মাহাথির বলেন, “সিরুলকে সমর্পণের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিলাম আমরা, কিন্তু আমরা তাকে ফাঁসিকাঠে পাঠাতে পারি ভেবে শঙ্কিত ছিল তারা (অস্ট্রেলিয়া)।”

একজন মঙ্গোলিয়ান মডেলকে হত্যার দায়ে ২০১৫ সালে মালয়েশিয়ায় সিরুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তাকে মালয়েশিয়ার হাতে সমর্পণ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল অস্ট্রেলিয়া।

বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনের অধীনে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। ওই মামলায় নায়েককে অভিযুক্ত করেছিল দেশটির ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

গত মাসে তদন্তকারী ওই সংস্থটি জানিয়েছে, বছরের পর বছর ধরে অজ্ঞাত ‘শুভাকাক্সক্ষীদের’ কাছ থেকে নায়েকের ও তার ট্রাস্টের ব্যাংক একাউন্টগুলোতে কোটি কোটি টাকা এসেছে। 

ইডি জানিয়েছে, জাকির নায়েকের প্রতিষ্ঠিত ও তার পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ‘ভারতের ভিতর থেকে ও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ডোনারদের কাছ থেকে দানের ও জাকাতের অর্থ পেতো বলে অভিযোগ আছে’।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত