সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৬:৩৪ এএম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) প্রধান হওয়ার দৌড়ে শামিল প্রার্থীদের চ‚ড়ান্ত তালিকা ঘোষণা করেছে দলের নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ব্যাকবেঞ্চারদের ‘১৯২২’ কমিটি।
সাংসদ ও দলের দেড় লাখেরও বেশি সদস্যের ভোটে নির্বাচিত ব্যক্তিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন।
টোরি দলের ১৯২২ কমিটির ভাইস চেয়ারম্যান ডেইম শেরল গিলান সোমবার প্রতিদ্ব›দ্বী ১০ প্রার্থীর নাম ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।
জেরমি হান্ট, ডমিনিক রাব, ম্যাট হ্যানকক ও মাইকেল গোভের মতো যারা মনোনয়নপত্র জমা দেওয়ার চ‚ড়ান্ত সময়সীমার আগেই প্রচারণায় নেমে পড়েছেন তারাও এ তালিকায় আছেন।
চ‚ড়ান্ত প্রার্থী তালিকায় আছেন- মে-র মন্ত্রিসভার পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, সাবেক চিফ হুইপ মার্ক হারপার, পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক লিডার অব দ্য হাউজ আন্ড্রেয়া লেডসাম, সাবেক শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভেই, সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব।
এদের মধ্যে থেকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত ব্যক্তি কনজারভেটিভ দলের শীর্ষ পদে আসীন হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে টেরিজা মে-র স্থলাভিষিক্ত হবেন।
ব্রেক্সিট কার্যকর করতে গিয়ে নাকাল হওয়া প্রধানমন্ত্রী মে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। তবে নতুন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
নিয়ম অনুযায়ী, এখন ব্রিটিশ পার্লামেন্টে থাকা কনজারভেটিভ দলের ৩১৩ সাংসদ সিরিজ ভোটের মাধ্যমে ১০ জনের ওই তালিকা থেকে দুইজনকে বেছে নেবেন।
১৩, ১৮, ১৯ ও ২০ জুন টোরি এমপিদের ওই সিরিজ ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
সাংসদদের নির্বাচিত শীর্ষ দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে ২২ জুন থেকে কনজারভেটিভ দলের এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্যের মাঝে ভোট শুরু হবে।
চার সপ্তাহ পর ওই ভোটের ফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত