সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৬:৩৭ এএম
যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা জানায়, এই সময়ের ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করবে তাদের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত কয়েক মাসে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে যায়। সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক আরোপের হার প্রতি মাসে বাড়তে থাকবে বলেও হুমকি দেন তিনি। সোমবার (১০ জুন) থেকে শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে।অবশেষে শুক্রবার এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত এক কর্মসূচিকে বিস্তৃত করার ব্যাপারে রাজি হয়েছে মেক্সিকো।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানান, এই অভিবাসী ঢল ঠেকাতে তারা লাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে একযোগ হয়ে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তারা তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করবেন।
কোনও নির্দিষ্ট লক্ষ্যমাত্রার কথা উল্লেখ না করলেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তখনও এই সংখ্যা না কমলে ব্রাজিল, পানামা ও গুয়াতেমালার সঙ্গে আলোচনায় বসবে মেক্সিকো।
এব্রার্ড বলেন, শুক্রবার অনেক আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গ চুক্তিতে পৌঁছেছে তারা। এতে করে মেক্সিকো আরও কিছু সময় পেয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দাবি, মেক্সিকোর অভিবাসন প্রত্যাশী সংখ্যা যেন ‘শূন্যে’ নেমে আসে। এই পরিকল্পনাকে তিনি ‘মিশন ইম্পসিবল’ বলে অভিহিত করেছেন।
এর আগে শুক্রবার সীমান্তে শরণার্থীর স্রোত আটকাতে মেক্সিকো রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের প্রস্তাব ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ স্থগিত রাখার কথাও বলেছিলেন ট্রাম্প।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত