সবচেয়ে বেশি খারাপ তামিমেরই লাগছে’

bcv24 ডেস্ক    ০৮:০৩ পিএম, ২০১৯-০৬-১১    312


সবচেয়ে বেশি খারাপ তামিমেরই লাগছে’

তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে এসেছেন তামিম। লম্বা ক্যারিয়ারের মালিক হওয়ায় তার কাছে দলের প্রত্যাশা অনেক বেশি। বিশ্বকাপের মঞ্চে শুরুর সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রথম তিন ম্যাচে তামিম করেছেন ১৬, ২৪ ও ১৯। যা তামিমের নামের সঙ্গেই বেমানান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রানে ফিরতে মরিয়া বামহাতি এই ব্যাটসম্যান। সোমবার দলের অনুশীলনে খুব সিরিয়াসও দেখা গেলো তাকে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে ঘণ্টা দুয়েক ব্যাটিং নিয়ে কাজও করেছেন সমস্যা উত্তরণে।

মাশরাফির কথাতেও স্পষ্ট হয়ে ধরা দিলো তামিমের ফিরে আসার চেষ্টার কথা, ‘দলের সবাই ভালো করার চেষ্টা করছে। শেষ ৩/৪ বছর ধরে তামিম দলের সেরা ব্যাটসম্যান। কিন্তু গত তিন ম্যাচে আমরা ওর সার্ভিসটা পাইনি। আমি নিশ্চিত, রান না হওয়াতে ওরই(তামিম) সবচেয়ে বেশি খারাপ লাগছে। আমি এটাও নিশ্চিত সে(তামিম) কীভাবে রান পাবে খুঁজে বের করার চেষ্টা করছে। অবশ্য যতই চেষ্টা করুক ভাগ্যে না থাকলে সম্ভব নয়। আশা করি তামিমের ভাগ্য সহায় হবে।’

গত তিন ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ছন্দহীন মনে হয়েছে মাহমুদউল্লাহকে। প্রথম ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলের স্কোরকে সমৃদ্ধ করতে ভ‚মিকা রেখেছেন। সোফিয়া গার্ডেনসে ২৮ রানের ইনিংস খেললেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহর ভ‚মিকা নিয়েও প্রশ্ন উঠলো। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, ‘প্রথম ম্যাচে রিয়াদ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। গত ম্যাচে কেন পারেনি, সেটা ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো। দ্বিতীয় ম্যাচেও ও ঠিক পথেই ছিল। যখন রানের চাকা বাড়ানো দরকার তখন আউট হয়ে গেছে।’

লঙ্কানদের বিপক্ষে ভালো করতে হলে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘কেউ গ্যারান্টি দিয়ে খেলতে পারবে না। ম্যাচ জিততে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই।’

ইংল্যান্ডের কন্ডিশনে পুরোপুরি মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে বাংলাদেশের। মাশরাফি মনে করেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপে কোন ম্যাচেই স্বস্তির সুযোগ নেই। প্রথম তিন ম্যাচে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, যারা এই কন্ডিশনে শুরু থেকেই সেরা। আমাদের হয়ত একটু সময় লাগবে। প্রথম ম্যাচের পর মনে হয়েছে বাকি দুই ম্যাচের আরেকটা ভালো করতে পারলে ম্যাচটা জিতে জেতাম।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত