ইনজুরিতে বিশ্বকাপের বাইরে ধাওয়ান

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-০৬-১১    617


ইনজুরিতে বিশ্বকাপের বাইরে ধাওয়ান

আশঙ্কা সত্যি করে বিশ্বকাপের বাইরে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান। আঙুলের চোটের কারণে আগামি তিন সপ্তাহ ম্যাচ খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্টের মাঝপথে ধাওয়ানের বাইরে চলে যাওয়া ভারতীয় দলের জন্য বড় এক ধাক্কাই।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নাথান কোল্টার-নাইলের বল বুড়ো আঙুল লাগলে গুরুতর চোট পান ধাওয়ান। পরে যন্ত্রণা উপেক্ষা করেই ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছেন।

অজিদের বিপক্ষে জেতা ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে ধাওয়ানের। একবার নয়, ম্যাচে দুইবার আঘাত পান তিনি। কোল্টার-নাইলের পর প্যাট কামিন্সের বলও আঘাত করে তাকে। পরে আর ফিল্ডিংই করতে নামেননি তিনি। তার পরিবর্তে পুরো ইনিংসে ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা।

মঙ্গলবার ধাওয়ানের আঙুলে স্ক্যান করানো হয়। এরপরই ভারতীয় ওপেনার খেলতে পারবেন না বলে ম্যানেজমেন্টকে জানিয়ে দেন দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট।

ইনজুরির এই সময়ে ধাওয়ান নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারবেন না। ভারতের পরের ম্যাচ আগামি বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ভারতীয় মিডিয়ার খবর, ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ঋষভ পান্ট। যদিও দেশটির বোর্ড বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ফিট হয়ে ফিরলে বিশ্বকাপের শেষভাগে ধাওয়ানকে পেতে পারে দল।

শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন ধাওয়ান। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের হয়ে দারুণ ভ‚মিকা রেখেছেন। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভালো করেছেন এ বাঁহাতি। এসব ইভেন্টে ছয়টি সেঞ্চুরি করেছেন।

টিম ম্যানেজমেন্টে বরাতে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, ধাওয়ান না থাকায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন লোকেশ রাহুল। সেক্ষেত্রে মিডলঅর্ডারে রাহুলের জায়গায় দলে ঢুকতে পারেন দিনেশ কার্তিক অথবা বিজয় শঙ্করের মধ্যে একজন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত