আফগানিস্তানের শাহজাদের বাদ পড়েই হুমকি

bcv24 ডেস্ক    ০৮:০৫ পিএম, ২০১৯-০৬-১১    616


আফগানিস্তানের শাহজাদের বাদ পড়েই হুমকি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ খেলাই ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য মারকুটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান  শাহজাদ দলের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন। এরপর গত বৃহস্পতিবার (৬ মে) এসিবি জানায়, হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না শাহজাদ।

শাহজাদকে ‘আনফিট’ ঘোষণা করে তাঁর পরিবর্তে ১৮ বছর বয়সী ইকরাম আলি খিলকে স্কোয়াডভুক্ত করে এসিবি।

তবে শাহজাদ দাবি করছেন, জোরপূর্বক তাঁকে বাদ দিয়েছে এসিবি। এমনকি বিশ্বকাপে খেলতে না দিলে ক্রিকেট খেলাই ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিরে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হন শাহজাদ।

বিষাদভরা কণ্ঠে বলেন, ‘তারা (এসিবি) যদি আমাকে খেলতে না দেয়, তাহলে ক্রিকেটই ছেড়ে দেব।’

‘আর খেলব বলে মনে হয় না। তাদের (বোর্ড) যদি কোনো সমস্যা থাকত, আমাকে সেটা জানানো উচিত ছিল। লন্ডনে একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন দু-তিন দিন বিশ্রাম নিলেই খেলতে পারব আমি,’ ক্রিকইনফোর বরাত দিয়ে শাহজাদকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

শাহজাদ আরো বলেন, ‘২০১৫ বিশ্বকাপ থেকেও আমাকে বাদ দেওয়া হয়েছিল। এবারও তাই হলো। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে কথা বলব, ক্রিকেট আর টানছে না আমাকে।’

‘আনফিট’ হওয়ায় ২০১৫ বিশ্বকাপের স্কোয়াডে শাহজাদকে অন্তর্ভুক্ত করেনি এসিবি। এ ছাড়া ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০১৭ সালে ১২ মাসের জন্য নিষেধাজ্ঞা পান শাহজাদ।

শাহজাদের স্কোয়াড থেকে বাদ পড়া বিষয়ে এসিবির প্রধান নির্বাহী আসাদউল্লাহ খান জানান, ম্যাচের জন্য শারীরিকভাবে সক্ষম খেলোয়াড়রাই প্রাধান্য পান।

আসাদউল্লাহ বলেন, ‘তাঁকে (শাহজাদ) অনিয়মতান্ত্রিকভাবে বাদ দেওয়া হয়েছে বলাটা একদম ভুল কথা। আমরা আইসিসির কাছে শাহজাদের মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি।  রিপোর্টে শাহজাদ আনফিট প্রমাণিত হওয়ার পর আইসিসি আমাদের বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।’

এসিবি শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘খেলার উপযুক্ত নন, এমন খেলোয়াড়কে দলের রাখার কোনো মানে হয় না। যে দুই ম্যাচ শাহজাদ খেলেছে, সে ম্যাচগুলোতেও পুরোপুরি ফিট ছিল না সে। এটা আর মেনে নেওয়া সম্ভব নয়।’

আগামী শনিবার কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। দুদলই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত