শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
সম্প্রতি দলে নেওয়া এদেন আজারকে ঘিরে রিয়াল মাদ্রিদ নতুন একটি দল তৈরি করতে পারবে বলে মনে করেন বেলজিয়ান তারকা ফরোয়ার্ডের জাতীয় দলের কোচ রবের্ত মার্তিনেস।
গত শুক্রবার পাঁচ বছরের চুক্তিতে চেলসি থেকে আজারকে দলে নেওয়ার কথা জানায় রিয়াল।
২০১২ সালে লিল থেকে চেলসিতে যোগ দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ৩৫২ ম্যাচে ১১০ গোল করেন আজার। আগামি বৃহস্পতিবার বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াল।
তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর কোনো শিরোপার স্বাদ পায়নি স্পেনের দলটি। রিয়ালের ‘নতুন শুরুর’ চাওয়া পূরণে আজার অনুঘটক হতে পারেন বলে বিশ্বাস মার্তিনেসের।
“সে অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। একটা ম্যাচে তার মনোযোগের মধ্যে নিহিত থাকে তা জয়ের বিষয়টি।”
“সে এখন তার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছে এবং তার মতো একজন খেলোয়াড় নিয়ে একটা নতুন প্রকল্প তৈরি করা যেতে পারে।”
“এদেন একজন অসাধারণ ফুটবলার এবং আমি মনে করি, তার ক্যারিয়ারের আরও কিছু নতুন অধ্যায় লেখা হতে পারে। রিয়ালে যাওয়া তার স্বপ্ন ছিল এবং যাওয়াটা তার ক্যারিয়ারের পরবর্তী নিখুঁত পদক্ষেপ।”
চেলসিকে গত মৌসুমের ইউরোপা লিগের শিরোপা এনে দেন আজার। প্রিমিয়ার লিগে দলটির তৃতীয় হওয়াতেও দারুণ ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। রিয়ালে আজারের খেলা দেখতে মুখিয়ে আছেন বলেও জানান মার্তিনেস।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত