কৌতিনিয়ো বার্সার হয়ে বাজে মৌসুম কাটানোর কথা মানলেন

bcv24 ডেস্ক    ০৮:০৫ পিএম, ২০১৯-০৬-১১    636


কৌতিনিয়ো বার্সার হয়ে বাজে মৌসুম কাটানোর কথা মানলেন

বার্সেলোনার জার্সিতে গত মৌসুমে পারফরম্যান্স ভালো ছিল না বলে মেনে নিলেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

২০১৮ সালের জানুয়ারিতে ১৬ কোটি ইউরোয় ট্রান্সফার ফিতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া কৌতিনিয়ো স্পেনে শুরুটা করেছিলেন দারুণ। কিন্তু ধীরে ধীরে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের পারফরম্যান্স যেতে থাকে পড়তির দিকে।

ব্রাজিল দলের সঙ্গে কোপা আমেরিকার আগে অনুশীলনের থাকা কৌতিনিয়ো সাংবাদিকদের বলেন, “বার্সেলোনার হয়ে আমি দারুণ একটা মৌসুম কাটাতে পারিনি। আমার নিজের কাছে যে প্রত্যাশা ছিল এবং সমর্থকরা আমার কাছে যেটা প্রত্যাশা করেছিল, তার চেয়ে পারফরম্যান্স ছিল নিচু মানের।”

“কিন্তু কঠোর পরিশ্রম করেই কেবল আপনি আত্মবিশ্বাস সঞ্চয় করতে পারেন, যেটা আমি করেছি এবং আমি এটা চালিয়ে যাব।”

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর কৌতিনিয়োর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে জোরেশোরে।

তবে ব্রাজিল দলে আসার পর থেকে বদলে গেছেন কৌতিনিয়ো। কাতার ও হন্ডুরাসের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জেতা ম্যাচে আলো ছড়ানো এই সতীর্থকে নিয়ে তাই দারুণ খুশি তার জাতীয় দল সতীর্থ চিয়াগো সিলভা।

“বার্সেলোনায় কৌতিনিয়ো কঠিন একটা বছর কাটিয়েছে। তার কাছে প্রত্যাশা ছিল এবং (পূরণ না হওয়ায়) তারা অনেক দুয়ো দিয়েছে। কিন্তু এখানে, ব্রাজিল দলে সে আমাদের কাছে উদাহরণ দেওয়ার মতো খেলোয়াড়-বিশেষ করে নেইমারকে যখন পাওয়া যাচ্ছে না।”

কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের গোড়ালির গাঁটের লিগামেন্টে চোট পাওয়া নেইমারের কোপা আমেরিকায় খেলা হচ্ছে না।

হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলের ৭-০ গোলে জেতা ম্যাচে এক গোল করেন কৌতিনিয়ো। গত দুই প্রীতি ম্যাচে এই মিডফিল্ডার সেরা খেলোয়াড় ছিল বলে মনে করেন পিএসজির ডিফেন্ডার সিলভা।

“আমরা যে দুটি প্রীতি ম্যাচ খেলেছি, মাঠে সে ছিল সেরা খেলোয়াড়। কেবল সতীর্থদের দিয়ে গোল করানো এবং নিজের গোলের কারণে নয়, তার ডিফেন্সিভ কাজের জন্য।”

আগামী শনিবার সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু করবে ব্রাজিল। গ্রুপে স্বাগতিকদের বাকি দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত