চলছেই স্পেনের জয়রথ

bcv24 ডেস্ক    ০৮:০৬ পিএম, ২০১৯-০৬-১১    643


চলছেই স্পেনের জয়রথ

ইউরো বাছাইয়ে জিতেই চলেছে স্পেন। সুইডেনকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে প্রতিযোগিতাটির সাবেক চ্যাম্পিয়নরা।

মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে সোমবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের তিন গোলে ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সের্হিও রামোসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মিকেল।

নরওয়েকে হারিয়ে বাছাই শুরু করা লুইস এনরিকের দল দ্বিতীয় ম্যাচে মাল্টার বিপক্ষে জিতেছিল। আর গত শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-১ গোলে হারায় তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

বল দখলের পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য করা স্পেন ৬৪তম মিনিটে রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায়। ফারো আইল্যান্ডসের মাঠেও দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ৮৫তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা।

এর দুই মিনিট পরেই কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করে জয় নিশ্চিত করেন কিছুক্ষণ আগেই বদলি নামা রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড মিকেল।

এবারের বাছাইপর্বে সুইডেনের এটা প্রথম পরাজয়।

এই গ্রুপের অন্য ম্যাচে মাল্টার মাঠে ৪-০ গোলে রোমানিয়া ও ফারো আইল্যান্ডসের মাঠে ২-০ গোলে নরওয়ে জিতেছে।

‘এ’ গ্রুপে চেক রিপাবলিক ঘরের মাঠে ৩-০ গোলে মন্টেনেগ্রোকে হারিয়েছে। আর বুলগেরিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে কসোভো।

‘বি’ গ্রুপে ঘরের মাঠে লাক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে ইউক্রেন। আর সার্বিয়া নিজেদের মাঠে ৪-১ ব্যবধানে লিথুয়ানিয়াকে হারিয়েছে।

‘ডি’ গ্রুপে ঘরের মাঠে জর্জিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। আর জিব্রাল্টারকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক রিপাবলিক অব আয়ারল্যান্ড।

‘জি’ গ্রুপে ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় পেয়েছে পোল্যান্ড। লাটভিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত