সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
সরকার দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। ওই লক্ষ্যে ৫৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহের সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন নামের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন পেলে আগামী ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত হলে অপরাধ করার প্রবণতাও কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা
যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরও বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠে। অনেকেই ঘোষণা ছাড়াই পিস্তল নিয়ে হাজির হয়, যা আবার ধরাও পরে। তাছাড়াও অনেক চক্র নানাভাবে বিভিন্ন অবৈধ্য পণ্য পাচার করতে চায়। ওই নিরাপত্তা ব্যবস্থা যত বেশি শক্ত থাকবে, এসব রোধ করাও সহজ হবে।
সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। বাংলাদেশের আন্তর্জাতিকমানের ৩টি বিমানবন্দরে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও সংস্থাপনের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) একটি সার্ভে করে। ওই সার্ভের পরিপ্রেক্ষিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো স্ক্রিনিংয়ের জন্য দুটি ইডিএস ও আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য চারটি বডি স্ক্যানার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের জন্য একটি বডি স্ক্যানার এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য একটি বডি স্ক্যানার সরবরাহের জন্য জাইকা কারিগরি সহায়তা দিতে রাজি হয়। ওই লক্ষ্যে ২০১৭ সালের ৩০ জুলাই রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরিত হয়। তার ধারাবাহিকতায় ২০১৭ সালের ২১ ডিসেম্বর জাইকা ও বেবিচক-এর মধ্যে অনুষ্ঠিত ‘জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি (জেসিস)’ সভায় ‘মিউনিটস অব মিটিং (এমওএম)’ স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ৫৪ কোটি ১০ লাখ টাকা। বাকি ৫ কোটি ৫২ লাখ টাকা বেবিচকের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
সূত্র আরো জানায়, বিগত ২০১৮ সালের ৮ অক্টোবর পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেশকিছু সুপারিশ দিয়ে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করার কথা বলা হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে সুপারিশগুলো প্রতিপালন শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিকে এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সুবীর কিশোর চৌধুরী জানান, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আন্তর্জাতিকমানের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। তাই প্রকল্পটি অনুমোদনযোগ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত