সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও এক নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে, সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারিয়া এলাকার চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা বেগম (৩৮) সদরের শ্রীপুর এলাকার শাহ আলমের স্ত্রী।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইটবোঝাই একটি একটি পিকআপ ঝর্ণাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং পিকআপ ভ্যানটি আটক করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে, চাঁদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এমরান হোসেন নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো চারজন। মঙ্গলবার সকালে উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অ্যাকাউন্ট অফিসার ছিলেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, মঙ্গলবার সকালে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও হাজীগঞ্জ উপজেলা থেকে চাঁদপুর সদরগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ঘোষের হাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাযাত্রী ব্যাংক কর্মকর্তা এমরান। আহত হন শিশুসহ চারজন। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত এমরানের মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাস কিংবা এর চালক বা সহযোগী কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। এদিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। এ সময় তিনি আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত