সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের সমন্বয় নেই, ঐক্য নেই; আমরা সেটা চাই না। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক, তাদের মধ্যে সমন্বয় আসুক। বাংলাদেশে একটা শক্তিশালী, দায়িত্বশীল বিরোধী দল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও কারাবাস নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই। মঙ্গলবার আওয়ামী লীগের যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ওই যৌথ সভার আয়োজন করা হয়। সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে ঢেলে সাজানোর লক্ষ্যে চলছে জাতীয় সম্মেলনের প্রস্তুতি। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টকেও কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও কারাবাস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন ৭৪ বছর বয়সী খালেদা জিয়া। বর্তমানে তার চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে খালেদার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সফররত ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু ডাক্তাররা তো কোনো উদ্বেগ প্রকাশ করছে না। বেগম জিয়ার স্বাস্থ্য উদ্বেগের পর্যায়ে আছে এটা আমাদের জানা নেই। মেডিকেল বোর্ডও এরকম কোনো তথ্য দিতে পারেনি। তিনি আরও বলেন, বেগম জিয়ার পক্ষে কিছু করতে পারেনি বলে বিএনপি নেতারা মুখ রক্ষার জন্য, কর্মীদের চাঙ্গা করার জন্য নানা কথা বলছেন। বিএনপি নেতারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করতেই তারা বেশি অভ্যস্থ এবং ব্যস্ত। বিএনপি বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিরা কখনও বলেনি বেগম জিয়ার স্বাস্থ্য খারাপ। তারা বলেছে, বন্দি অবস্থায় যেন ভালো চিকিৎসা হয়। ভালো চিকিৎসা তো হচ্ছে, ডাক্তারদের পক্ষ থেকে তো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তার দল প্রত্যাশা করে, দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকা প্রয়োজন। একাদশ সংসদ নির্বাচনের পরে সংসদে যোগদান প্রশ্নে টানাপড়েনের প্রেক্ষাপটে গত সোমবার সরকারবিরোধী জোট ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঐক্যফ্রন্টে সমন্বয় নেই, ঐক্য নেই, আমরা সেটা চাই না। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক, তাদের মধ্যে সমন্বয় হোক, বাংলাদেশে একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ। শক্তিশালী দায়িত্বশীল বিরোধীদল আমরা চাই। সংসদের ভেতরে এবং বাইরে শুধু দায়িত্বশীল নয়, শক্তিশালী বিরোধীদল আমরা চাই। বিরোধীদল যথাযথ ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা, শেখ হাসিনা সরকারের প্রত্যশা, সরকারী দল আওয়ামী লীগের প্রত্যাশা। আওয়ামী লীগের নেতারা প্রতিহিংসা মূলক বক্তব্য দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, যারে দেখতে নারি, তার চলন বাঁকা।
শেখ হাসিনার ভালো কাজ তারা দেখতে পায় না, উন্নয়ন তাদের চোখে পড়ে না। কারণ হচ্ছে তারা ধরে নিয়েছে তাদের রাজনীতি হচ্ছে বিরোধীতার জন্য বিরোধীতা। বাস্তব অবস্থার কোনো বিচার বিশ্লেষণ তারা করছে না। আসলে উন্নয়ন দেখার জন্য তাদের এখন পাওয়ারের চশমা দরকার। পাওয়ারের চশমা হলে হয়তবা দেখতে পাবেন। রুমিন ফারহানা বিএনপির নারী সাংসদ হিসেবে শপথ নিয়েই একাদশ সংসদকে অবৈধ বলায় তার প্রশংসা করেন কাদের। তার সাহসের আমরা প্রসংশা করি যে, তিনি সংসদে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম তো পাস করেও সংসদে আসেননি। সংসদে এসে সংসদের বিরুদ্ধে বলুক, সরকারের বিরুদ্ধে বলুক এতে আমাদের কোনো আপত্তি নেই। সংসদ সদস্য হয়ে কিভাবে এই সংসদকে অবৈধ বললেন এর মীমাংসা সংসদেই হবে।
যৌথ সভায় জানানো হয়, দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩-২৫ জুন তিন দিনব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র সাইদ খোকন যৌথসভায় উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত