শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
ব্রিস্টলে বৃষ্টি, বৈরি আবহাওয়া ও মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) দ্বাদশ বিশ্বকাপের ১৬তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে। এখন ৪ খেলায় বাংলাদেশের পয়েন্ট ৩, সমানসংখ্যক ম্যাচে শ্রীলংকার ৪।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় সকাল ১০টা) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টস করার নির্ধারিত সময় ছিলো। আর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিলো। কিন্তু শেষ পর্যন্ত
বৈরি আবহাওয়ার কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল।
মোট তিনবার মাঠ পরিদর্শনে সময় নির্ধারন করেও মাঠে প্রবেশ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ছিলেন- দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো, টিভি আম্পায়ার পাকিস্তানের আলিম দার, ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।
শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গ্রাউন্ড স্টাফদের কথা বলেন ম্যাচের দুই আম্পারয়ার। সাত মিনিটের আলাপ-আলোচনা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত