বাংলাদেশের শেষ চারে ওঠার সমীকরণ

bcv24 ডেস্ক    ১২:১৯ এএম, ২০১৯-০৬-১২    615


বাংলাদেশের শেষ চারে ওঠার সমীকরণ

শ্রীলংকার বিপক্ষে বাঁচামরার ম্যাচে বৃষ্টি বিড়ম্বনায় টসও হতে পারেনি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। ম্যাচ ভেসে যাওয়াতে শ্রীলংকার চেয়ে ক্ষতিটা বাংলাদেশেরই হয়েছে বেশি। এখন প্রশ্ন হল, বাংলাদেশের শেষ চারে ওঠার সম্ভাবনা কি আছে? ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে পরের পাঁচটি ম্যাচের চারটিতে জিতলেই শেষ চারে উঠতে পারবে টাইগাররা। এই শেষ পাঁচটি ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। যে কোনো দলের জন্যই টানা এই পাঁচটি ম্যাচ যে জেতা কঠিন সেটা কমবেশি সবাই জানে। আর বৃষ্টির কারণে যে আরো দুই-একটি ম্যাচের পরিণতি এমন হবে না সেটাও তো হলফ করে বলা যাচ্ছে না।

তাহলে কি হতে পারে? টাইগারদের জন্য প্রতিটি ম্যাচই এখন 'ডু আর ডাই'। হারলেই শেষ চারের স্বপ্ন শেষ এমনটা ভেবেই মাঠ নামতে হবে মাশরাফিদের। অন্তত আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে মাশরাফিদের, এটার বিকল্প নেই। অন্য দুটি ম্যাচে জিততে না পারলেও হারটা যাতে বড় ব্যবধান না হয় সেটা অন্তত নিশ্চিত করতে হবে। তাছাড়া বড় দলগুলোর হারও প্রার্থনা করতে হবে টাইগারদের। এই মূহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। প্রার্থনা করতে হবে কিউইরা যাতে টানা কয়েকটি ম্যাচে হারে। সেই সাথে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডও যাতে আফগানিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে।

কাগজে কলমে আফগানদের শেষ চারে ওঠার সম্ভাবনা নেই। টানা তিন ম্যাচ হেরে সেই একই পথে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। শ্রীলংকা তিন ম্যাচে চার পয়েন্ট পেলেও শক্তিমত্তার বিচারে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা কম। ভারত-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যদি এই 'দুর্বল' দলগুলোর বিপক্ষে হেরে যায় আর বাংলাদেশ যদি টানা কয়েকটি ম্যাচ জেতে সেক্ষেত্রে কিন্তু শেষ চারে ওঠার ভালো সম্ভাবনা থাকবে। আর বৃষ্টি যদি শিরোপাপ্রত্যাশী দলগুলোর ম্যাচেও হানা দেয় সেক্ষেত্রেও ভালো অবস্থানে থাকবে মাশরাফির দল।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত