মাদারীপুরে আ. লীগের ২৩ নেতাকর্মীকে বহিষ্কার

bcv24 ডেস্ক    ০৮:৫৭ এএম, ২০১৯-০৬-১২    306

মাদারীপুরে আ. লীগের ২৩ নেতাকর্মীকে বহিষ্কার

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় জেলা ও উপজেলা পর্যায়ের ২৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দলটির জেলা সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্যা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েও আওয়ামী লীগ নামধারী একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক হিসেবে তার মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়েছেন দলের দুই নেতা। এটা দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং শৃঙ্খলা ভঙ্গের সামিল। 

এছাড়াও জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বেশ কিছু সদস্য সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙের অপরাধ হওয়ায় সদর উপজেলার আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদ গত ২৫ মে বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হওয়ায় ৪ জুনের পত্রের পরিপ্রেক্ষিতে ১০ জুন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার ছয় নেতাকে বহিষ্কার ও শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। 

তারা হলো জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, কার্যনির্বাহী সদস্য আবদুর রব খান, নির্বাহী সদস্য চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, সদস্য ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া। সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া নেতারা হলেন- সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম (সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), আবদুল কুদ্দুস মল্লিক (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), মজিবর রহমান খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সোহরাব খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সিরাজুল ইসলাম আবুল (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), ফারুক খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), আবদুর রশিদ গৌড়া(সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সৈয়দ মমসাদউজ্জামান (সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম মুন্সি (সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), আলী ইসলাম তালুকদার (সাংস্কৃতিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), রেজাউল আলম বাচ্চু খান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মোহাম্মাদ আলী মুন্সী (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মনি হোসেন হাওলাদার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), দেলোয়ার খান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), জাহাঙ্গীর জমাদ্দার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মাহবুব হাওলাদার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মজিবর রহমান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ)। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃঞ্চ দে, বর্তমান উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত