সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
শুরু হয়েছে একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনেই আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন।
এরপর শিরীন শারমিন চলতি অধিবেশনের সভাপতিমন্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন রফিকুল ইসলাম, এবি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশীদ, মেহের আফরোজ চুমকি। পরে স্পিকার সাবেক সংসদ সদস্য এ বি এম তালেব আলী, ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আলী মৃধা, আবদুল মজিদ মাস্টার, এ কে এম বজলুল করিমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ভাসুর রফিক আহমেদ সিদ্দিক, নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদ, সংগীত শিল্পী সুবীর নন্দী, কবি হায়াৎ সাইফ, নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, অভিনেতা আনিসুর রহমান, সালেহ আহমেদ, অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য ফরিদুল হক খান।
এদিকে সংসদ অধিব্শেন শুরুর আগে এর মেয়াদ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য-উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামি ১১ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। ২২ ও ২৯ জুন শনিবার সাপ্তাহিক বন্ধের দিনও সংসদের বৈঠক বসবে। ১৬ জুন ২০১৮-১৯ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। ১৭ জুন পাস হবে সম্পূরক বাজেট। ১৮ জুন থেকে শুরু হবে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। বাজেট পাস হবে ৩০ জুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত