সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ বুধবার।
এদিন রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে শুরু হওয়া এ সীমান্ত সম্মেলনের নানা কর্মসূচি চলবে ১৫ জুন পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার বেলা পৌনে ১২টায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। আর বিএসএফ মহাপরিচালক শ্রী রজনী কান্ত মিশ্রার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
জানা যায়, বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকরা ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, বাংলাদেশ জরিপ অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যের প্রতিনিধি দল বিজিবি পরিচালিত ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতির’ (সীপকস) বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করবেন। এবারের সম্মেলনে বাংলাদেশে মাদক চোরাচালান, সীমান্ত হত্যা, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার, বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের সীমান্ত অতিক্রম বন্ধে যৌথ প্রচেষ্টাসহ উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিরাজমান সৌহার্দ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। সীমান্ত সম্মেলন উপলক্ষে আগামি ১২ জুন বিকেল ৫টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সবশেষে ১৫ জুন যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে। সীমান্ত সম্মেলন উপলক্ষে পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ্য বাড়ানোর অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন এবং ১৫ জুন ঢাকা ত্যাগ করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত