শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৫ এএম
মুক্তির আগে থেকেই শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’-এর নকল বলে গুঞ্জন ছিল। ছবিটি ঈদে মুক্তির পওয়ার পর তা অনেকটাই স্পষ্ট। তবে গল্পে নায়ক-নায়িকা ও অন্য চরিত্রগুলোতে পরিবর্তন লক্ষ করা গেছে। এত কিছুর পরও ছবিটি নকল নয় বলে দাবি করছেন পরিচালক মালেক আফসারি। নিজের ফেসবুকে চারটি যুক্তিও তুলে ধরেছেন তিনি।
মালেক আফসারি মঙ্গলবার নিজের ফেসবুকে লিখেন, “যারা পাসওয়ার্ড মুভি কপি কপি বলে চিল্লায়ে চিল্লায়ে মাথা খারাপ করছে, তাদের উদ্দেশে কিছু লজিক্যাল থিওরি উপস্থাপন করলাম যে ‘পাসওয়ার্ড’ মুভি কোনো অবস্থায় কোরিয়ান মুভি ‘দ্য টার্গেট’-এর কপি নয়।”
যুক্তি-১ : ‘পাসওয়ার্ড’ মুভির ডিউরেশন দুই ঘণ্টা ১৭ মিনিট, ওদিকে ‘দ্য টার্গেট’ মুভির ডিউরেশন এক ঘণ্টা ৩৭ মিনিট। যদি ‘পাসওয়ার্ড’ মুভি এটার কপি হতো, তাহলে ‘পাসওয়ার্ড’ও এক ঘণ্টা ৩৭ মিনিটের হতো। সুতরাং বলা যেতে পারে এটা কপি না।
যুক্তি-২ : ‘পাসওয়ার্ড’ মুভিতে নায়িকা আছে, ‘দ্য টার্গেট’ মুভিতে নেই। সুতরাং বলা যেতে পারে ‘পাসওয়ার্ড’ মুভি কপি না।
যুক্ত-৩ : ‘পাসওয়ার্ড’ মুভি পেনড্রাইভ ও পাসওয়ার্ড নিয়ে তৈরি, দ্য টার্গেট মুভিতে পেনড্রাইভের কোনো অস্তিত্ব নেই। সুতরাং বলা যেতে পারে, পাসওয়ার্ড মুভি কপি না।
যুক্তি-৪ : আমি ‘দ্য টার্গেট’ মুভির মূল ভাবটা তুলে ধরছি-নায়ক দুই ভাই। একদিন নায়কের ভাইয়ের কাছে কল আসে এক কর্মকর্তার কাছ থেকে। তো এরা দুজন সেখানে গিয়ে দেখে কর্মকর্তা মৃত। তাকে কেউ খুন করে গেছে। তারপর নায়ককে ধাওয়া করে। নায়ক আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর যে ডক্টর নায়ককে দেখে তার স্ত্রীকে নায়কের ভাই কিডন্যাপ করে, যাতে তার ভাইয়ের কিছু না হয়। তারপর নায়কের ভাইকে ভিলেন মেরে ফেলে। তার বদলা নিতে ভিলেনকে মারে নায়ক। ব্যস, কাহিনি শেষ। এভাবে হযবরল ভাবে এক ঘণ্টা ৩৭ মিনিটে মুভিটা শেষ। আপনারা যারা ‘পাসওয়ার্ড’ মুভি দেখেছেন, তারা অবশ্যই দেখবেন যে কোনো অবস্থাতেই ‘পাসওয়ার্ডে’র সঙ্গে ওর গল্পের মিল নেই।
গরুর রচনা দিয়ে যুক্তি দেখিয়ে মালেক আফসারি আরো লিখেন, ‘অনেকে যারা হেটার্স আছে সুপারস্টার শাকিব খানের, তারা বলবে অমুক জায়গায় মিল আছে, হাবিজাবি। ভাই, আমি তাদের উদ্দেশে বলব, ধরেন আমি একটা গরুর রচনা লিখছি। আমার পাঁচ বেঞ্চ পেছনে একজন সেও গরুর রচনা লিখছে। তো সে দুই পৃষ্ঠায় রচনাটা শেষ করেছে আর আমি চার পৃষ্ঠায় শেষ করেছি। তো ভাই গরু নিয়ে ও কম লিখেছে আর আমি বেশি লিখেছি। তো এই রচনার মধ্যে গরুর চার পা, দুই চোখ সেও লিখেছে, আমিও লিখেছি। তাই বলে এটা বলা যাবে না আমি ওর কপি করছি।’
‘নোলক’ ছবির শার্ট নিয়ে যুক্ত দেখিয়ে তিনি লিখেন, “আমার এক বন্ধু আছে, নাম আশরাফুল। সে একটা শার্ট কিনছিল ‘নোলক’ মুভির পোস্টার বের হওয়ার আগে। পরে দেখলাম ওর মতোই দেখতে শাকিব খান শার্ট পরে আছে ‘নোলক’ মুভির পোস্টারে। তাই বলে কি আপনারা বলবেন যে আশরাফুলের শার্ট কপি করে শাকিব খান পরেছে, মোটেও না। এটা হয়ে যায়।”
মালেক আফসারি আরো লিখেন, ‘কপি কারে বলে আজ আপনাদের বোঝাব। কপি হলো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির থ্রোলি প্রেমা মুভির রিমেক কলকাতা ইন্ডাস্ট্রিতে ফিদা মুভি, যার ডায়ালগ ও হুবহু, এইটারে বলে কপি।’
দক্ষিণ কোরিয়ান নির্মাতা চ্যাং পরিচালিত ‘দ্য টার্গেট’ ছবির নকল ‘পাসওয়ার্ড’। কোরিয়ান ছবিটি ২০১৪ সালের ৩০ এপ্রিল মুক্তি পায়। এই ছবির সঙ্গে ‘পাসওয়ার্ড’-এর গল্প, এমনকি মিলে যায় সিক্যুয়েন্সও।
‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।
এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত