প্রিয়াঙ্কা-সোনাক্ষিকে ছেড়ে বালির সৈকতে বিদ্যা

bcv24 ডেস্ক    ০৬:৫৯ পিএম, ২০১৯-০৬-১২    333


প্রিয়াঙ্কা-সোনাক্ষিকে ছেড়ে বালির সৈকতে বিদ্যা

বলিউডে ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার বিদ্যা বালানের। নানা বৈচিত্র্যপূর্ণ ভ‚মিকায় অভিনয় করেছেন তিনি। অনেক ছবিই হয়েছে সুপারহিট। ‘ডার্টি পিকচার’ ছবিতে তিনি তাঁর আবেদনের ঝলক দেখিয়েছেন। এখন তিনি বন্ধুদের সঙ্গে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন।

একাই উপভোগ করছেন এমন নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বালি ভ্রমণের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছেন বিদ্যা বালান। আর জলমগ্ন বিদ্যাকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁর হাসি যেন ছড়িয়ে পড়েছে অন্তর্জালেও। এমনকি হিংসে হচ্ছে বলিউড তারকাদেরও!

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে একাধিক ছবি পোস্ট করেন বিদ্যা বালান। ছবিগুলোতে তাঁকে সৈকতের রোদ-জল উপভোগ করতে দেখা যাচ্ছে। গালভরা হাসি। ফুলেল গোলাপি ম্যাক্সি-পরিহিত চিবুকখোলা বিদ্যাকে বেশ আবেদনময়ী লাগছে।

ক্যাপশনে বিদ্যা বালান লিখেছেন, ‘আনন্দ’। হ্যাশট্যাগ দিয়ে তিনি আরো লেখেন, ‘হ্যাপি’, ‘ফান ইন দ্য সান’। তাঁর ছবিগুলো তুলেছেন সাঁধু অদিতি, সেই ক্রেডিট দিতেও ভোলেননি জনপ্রিয় এ অভিনেত্রী।

বিদ্যার অপূর্ব ছবি দেখে সোনাক্ষি সিনহার মন্তব্য, ‘কেন তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে গেলে না?’ আর প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখেছেন, ‘অপূর্ব’।

বিদ্যা বালানকে আগামীতে ‘মিশন মঙ্গল’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমার, তাপসী পান্নু, নিথিয়া মেনেন, শর্মণ জোশি ও সোনাক্ষি সিনহা। জগন শক্তি পরিচালিত এ ছবি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ‘মারস অরবিটার মিশন’-এর গল্প নিয়ে। মুক্তি পাবে এ বছরের ১৫ আগস্ট। সূত্র : ডিএনএ


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত