শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৫ এএম
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট তিনটি ছবি। ধারণা অনুযায়ী তিনটি ছবির মধ্যে দুটি ছবিই ব্যবসা করছে। ছবির কাটতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে ছবির প্রযোজকদেরও। দ্বিতীয় সপ্তাহেও ঈদের ছবিগুলোই চলছে দেশজুড়ে! কিন্তু এগুলোর পর প্রেক্ষাগৃহে নতুন ছবি কী আসবে, এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। এরমধ্যেই শোনা গেলো, চলতি মাসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভারতীয় ছবি!
প্রায় ৫ মাস পর আবারো ঢাকা-কলকাতার সিনেমা বিনিময় শুরু হচ্ছে। গেল ৪ জানুয়ারি সর্বশেষ জয়া আহসান অভিনীত কৌশিক গাঙ্গুলীর বহুল প্রশংসিত ছবি ‘বিসর্জন’ আমদানিতে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এবার আমদানিতে আসছে কলকাতার নতুন সিনেমা ‘ভোকাট্টা’। আর বিনিময় চুক্তির ভিত্তিতে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্র ‘বয়ফ্রেন্ড’।
আমদানিতে (সাফটা চুক্তি) বাংলাদেশে ‘ভোকাট্টা’ মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান খবরটি জানিয়ে বলেন, ৩ জুন তথ্য মন্ত্রণালয় থেকে ‘ভোকাট্টা’ বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছি।
তিনি বলেন, আগামি রবিবার সেন্সরবোর্ডে জমা দেব। সবকিছু ঠিক থাকলে ২১ জুন বাংলাদেশে মুক্তি পাবে ‘ভোকাট্টা’। কলকাতার এই ছবির বিনিময়ে শাপলা মিডিয়ার ‘বয়ফ্রেন্ড’ কলকাতায় যাচ্ছে। সেখানে ছবিটি নিচ্ছে এসকে মুভিজ।
সেলিম খান বলেন, দেশের সিনেমার সংকটের কারণে বাইরের আমদানির জন্য সিনেমা হল বন্ধের আল্টিমেটাম দিয়েছিল প্রদর্শক সমিতি। আমার প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ মুক্তির মাধ্যমে ওই ঘোষণা তুলে নেয়া হয়। ঈদের পর নতুন ছবির সংকট। সেজন্য কলকাতা থেকে ছবি আমদানি করছি।
‘ভোকাট্টা’ ও ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের বিনিময়ের খবর কলকাতা থেকে নিশ্চিত করেছেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। তিনি বলেন, আমার প্রোডাকশনের দুটি ছবির বিনিময়ে শাপলা মিডিয়ার দুটি ছবি নিচ্ছি। যোগ করে বলেন, এদেশে (ইন্ডিয়া) ‘বয়ফ্রেন্ড’ এখনও সেন্সর হয়নি। তাই আগেই মুক্তির তারিখ বলা যাচ্ছে না।
প্রযোজক অশোক ধানুকার সঙ্গে আলাপ করে জানা যায়, কলকাতায় ‘ভোকাট্টা’ মুক্তি পাবে ২৮ জুন। তিনি বলেন, এটি কোনো রিমেক ছবি নয়। গল্প নিজেদের তৈরি। পরিচালনা করেছেন উড়িষ্যার পরিচালক রমেশ রাট। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ওম এবং এলিনা।
অন্যদিকে, উত্তম আকাশ পরিচালিত ছবি ‘বয়ফ্রেন্ড’-এ অভিনয় করেছেন তাসকিন রহমান রহমান ও সৌমি। এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে দেশের ৯৭ সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। বাংলাদেশের পাশাপাশি এ ছবিতে কলকাতার কয়েকজন শিল্পী অভিনয় করেছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত