শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
হুল প্রতীক্ষিত চলচ্চিত্রের তালিকায় শীর্ষে থাকা ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। দেশে সেন্সরের চৌকাঠ পেরোতেই হিমশিম খাচ্ছে এই ছবিটি। অথচ বিদেশের মাটিতে প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়ে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় 'সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯'-এ অংশ নিয়েছে 'শনিবার বিকেল'। এ উৎসবে ছবিটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবার উৎসবে বিভিন্ন দেশের পরিচালকদের নির্মিত ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
গত সোমবার সিডনির অপেরা হাউসসংলগ্ন ডেন্ডি অপেরা সিনেমা ওয়ান মিলনায়তনে 'শনিবার বিকেল'-এর প্রথম প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকের কাছে ছবিটি প্রশংসিত হয়। আগামীকাল একই হলে ছবিটির দ্বিতীয় প্রদর্শনী হবে। উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'ছবিটি এক শটে করা। একবারই ক্যামেরা রোলিং হয়েছে। ছবিটির সঙ্গে যুক্ত সবার কাছেই কাজটি চ্যালেঞ্জিং ছিল। তবে দেশের বাইরে বাংলা না জানা মানুষের কাছেও যখন আমাদের ছবিটি গ্রহণযোগ্যতা পায়, তখন ভালো লাগা কাজ করে।'
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিসান হামলার ঘটনাকে কেন্দ্র করে ছবিটির গল্প সাজানো হয়েছে। বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত ও নুসরাত ইমরোজ তিশা। এর আগে ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করে ছবিটি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত