শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
দীর্ঘদিন ধরে পর্দায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। এমনকি উৎসব পার্বণেও তাকে খুব একটা পাওয়া যায়নি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এসেছিল তার চলচ্চিত্র ‘অন্ধকার জগৎ’। পাঁচ মাস পর আসছে এই তারকার নতুন ছবি। নাম ‘অবতার’। আগামি ১৯ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক মাহমুদ হাসান শিকদার। ছবিটির কাজে তিনি এখন কলকাতায় আছেন। সেখান থেকে মাহমুদ হাসান শিকদার বলেন, ‘অবশেষে ১৯ জুলাই মুক্তির তারিখ ঠিক করেছি। চলতি বছর মার্চে সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। আমরা কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে সিনেমার টিজার প্রকাশ
করবো।’ মাহির বিপরীতে আছেন নবাগত রুশো। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন চিত্রনায়ক আমিন খান।
পরিচালক জানান, সমাজের বেশ কিছু অরাজকতা ছবিতে উঠে আসবে। এরমধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখানো হয়েছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করবেন মাহি ও আমিন খান। এটি মাহমুদ হাসান শিকদারের প্রথম চলচ্চিত্র। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত, সুস্মিতা সিনহা, শিল্পী সরকার অপু, মিলন ভট্টসহ অনেকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত