‘নকল’ ছবি দেখতে বললেন তারা

bcv24 ডেস্ক    ০৭:০৬ পিএম, ২০১৯-০৬-১২    643


‘নকল’ ছবি দেখতে বললেন তারা

ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ সারা দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। সেই সঙ্গে এ ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে সমান তালে। অভিযোগ উঠেছে, ছবিটি নাকি নকল। পরিচালক মালেক আফসারী ইতোমধ্যে বিষয়টি স্বীকার বলেছেন তিনি বিষয়টি জানতেন না। অনেকে ভারতের ছবি ‘ডিনামাইট’, ‘এক থা টাইগার’ বা ‘ব্যাঙ ব্যাঙ’কে নকল করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে ছবিটি দেখেছেন, এমন অনেক দর্শক দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘দ্য টার্গেট’ গল্প এবং দৃশ্যের মিল পেয়েছেন। এই ছবির সঙ্গে ‘পাসওয়ার্ড’ সিনেমার কিছু কমেডি অংশ আর গানের দৃশ্য ছাড়া হুবহু মিলে যায় ছবির গল্প ও দৃশ্য। শুধু ছবিতে পাল্টে গেছে অভিনেতা, অভিনেত্রী আর নির্মাতা ও কলাকুশলী। কেউ কেউ বলছেন ফরাসি সিনেমা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’-এর কাহিনি ও চিত্রনাট্য ব্যবহার করা হয়েছে ‘পাসওয়ার্ড’ ছবিতে। ‘দ্য টার্গেট’ ছবিটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি সিনেমা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’-এর রিমেক। তবে নকলের অভিযোগ যখন প্রমাণিত, যখন নির্মাতাও স্বীকার করে নিচ্ছেন, এমনকী এই অভিযোগে মালেক আফসারী অবসর নেওয়ার ঘোষণা দিলেন তখন কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছবিটির প্রচারে বক্তব্য দিয়েছেন। তবে শাকিব খানের ব্যকিতিগত চ্যানেলে আপলোড করা ভিডিওতে স্বপ্রণোদিত হয়ে এই বক্তব্য দিয়েছেন কি না তা জানা যায়নি। এরা হলেন চিত্রনায়ক রিয়াজ, নায়ক ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ ও ভাবনা। এরা প্রত্যেকেই তাদের ভক্তদের উদ্দেশ্যে হলে গিয়ে ‘পাসওয়ার্ড’ দেখার আহ্বান জানান।  রিয়াজ ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদের ছবি ‘পাসওয়ার্ড’-এর জন্য রইলো অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, 'ঈদের ছবি পাসওয়ার্ড অত্যন্ত সুনির্মিত গল্পের ছবি। ঈদের আনন্দ বাড়িয়ে দেয়া জন্যই এই পাসওয়ার্ড। আমি ফেরদৌস সবাইকে পাসওয়ার্ড দেখার আমন্ত্রণ জানাচ্ছি।'

নিপুণ বলেন, 'মালেক আফসারী পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’। আপনারা জানেন উনি মানেই দুর্দান্ত অ্যাকশন গল্প। শাকিবের সাথে ইমন এবং বুবলী। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। দর্শকদের বলবো, অবশ্যই হলে এসে ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখবেন। শাকিব ৫ বছর পর ছবি প্রযোজনায় এলো। আপনারা হলে এসে পাসওয়ার্ড দেখলেই তার প্রযোজনা স্বার্থক হবে।'

ভাবনা ভিডিওতে বলেন, শাকিব খান প্রযোজিত পাসওয়ার্ড মুক্তি পেয়েছে ঈদে। এ ছবি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। কারণ, আমার সব পছন্দের মানুষগুলো এখানে কাজ করেছেন।

ছবিতে শাকিবের সাথে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও শবনম ইয়াসমিন বুবলী।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত